শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৭:০৯ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত

স্পোর্টস ডেস্ক: চলমান বিপিএলে দুর্দান্ত পারফর্ম করছেন নাজমুল হোসেন শান্ত। এক সেঞ্চুরির পাশাপাশি আছে ইমপ্যাক্টফুল ইনিংস। এরপরই ধারণা করা হচ্ছিল, হয়তো বিশ্বকাপ দলে সুযোগ পেতে যাচ্ছেন শান্ত।

তবে শান্ত সমর্থকদের জন্য হতাশার খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাকে বিবেচনা করেনি নির্বাচকরা। তাকে ছাড়াই আইসিসিকে প্রাথমিক দল পাঠিয়েছে বিসিবি। এমনটাই খবর ডেইলি সানের। --- ডেই‌লি ক্রিকেট

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে খুব একটা চমক নেই। নিয়মিত মুখদের নিয়েই দল সাজানো হয়েছে। সিলেটে অধিনায়ক লিটন কুমার দাস ও নির্বাচক হাসিবুল হোসেন শান্তর সাথে মিটিং শেষে দল চূড়ান্ত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। পরে ১ জানুয়ারি বিসিবি সভাপতির অনুমোদনের পর তা আইসিসিতে পাঠানো হয়েছে।

আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক স্কোয়াড থেকে পরিবর্তন আনা যাবে। তবে ডেইলি সানের খবর, বিপিএলে অপ্রত্যাশিত কিছু না ঘটলে দলে পরিবর্তন আনার সম্ভাবনা খুবই ক্ষীণ।

দীর্ঘ দিন ধরেই টি-টোয়েন্টি দলের বাইরে শান্ত। বিপিএলে পারফরম্যান্সের পর ধারণা করা হচ্ছিল বিপিএল স্কোয়াডে জায়গা পেতে পারেন। তবে নির্বাচকরা ভেবে রেখেছেন অন্য কিছু। 

শান্ত যে পজিশনে ব্যাট করেন, সেখানে খেলেন অধিনায়ক লিটন। এছাড়াও চার নম্বর পজিশনের জন্য নির্বাচকদের বিবেচনায় পারভেজ হোসেন ইমন। তাই হয়তো শান্তকে বিবেচনা করেনি নির্বাচকরা। তবে বাঁহাতি এ ব্যাটারের সামনে এখনো সুযোগ আছে দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নেওয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়