শিরোনাম
◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে 

স্পোর্টস ডেস্ক :আসন্ন বিশ্বকাপের প্রিমিয়াম ফাইনাল টিকিটের দাম প্রায় ৯ হাজার ডলার, যা কাতারের তুলনায় সাত গুণ বেশি—অভিযোগ সমর্থকদের। ফুটবল সাপোর্টার্স ইউরোপ বলছে—এই মূল্য সাধারণ ফ্যানদের পুরোপুরি টুর্নামেন্টের বাইরে ঠেলে দিচ্ছে। ফিফার প্রতি দাবি—'টিকিট বিক্রি অবিলম্বে বন্ধ করুন'। 

জার্মানি, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া ফেডারেশনের প্রকাশিত তালিকায় দেখা যায়—গ্রুপপর্ব থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ দেখতে চাইলে একজন ফ্যানের শুধু টিকিট খরচই ৬ হাজার ৯০০ ডলার। আর নিউ ইয়র্কের ফাইনাল ম্যাচের প্রিমিয়াম সিট—সাড়ে ৮ হাজারেরও বেশি।

ফিফা বলছে—ম্যাচের ওপর ভিত্তি করে নতুন মূল্যনীতি চালু হয়েছে। কিন্তু কীভাবে এই মূল্যনীতি নির্ধারণ করা হয়—তা স্পষ্ট নয়। যেমন, ইংল্যান্ড–ক্রোয়েশিয়া ম্যাচের গোলপোস্টের পেছনের টিকিট ৫২৩ ডলার; অথচ স্কটল্যান্ডের সমর্থকদের জন্য দাম অনেক কম।

ফুটবল বিশ্লেষক হেনরি উইন্টার সতর্ক করেছেন—এভাবে দাম বাড়ালে বিশ্বকাপ ‘করপোরেট গেমস’-এ পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। স্টেডিয়ামে হারাবে ফ্যানদের স্বতঃস্ফূর্ত শোরগোল, যা ফুটবল উৎসবের প্রাণ।

আন্তর্জাতিক ভক্তদের জন্য সমস্যা আরও বড়—টিকিট ছাড়াও যুক্তরাষ্ট্রের ফ্লাইট, থাকা, খাবার মিলিয়ে ব্যয় আকাশছোঁয়া। আফ্রিকান ফুটবল বিশ্লেষক গারি আল-স্মিথ বলছেন—'এটি হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ'।

ফিফার ২০১৮ সালের বিড ডকুমেন্টে গ্রুপপর্বের টিকিট ২১ ডলার থেকে শুরু হবে বলা হলেও, বাস্তবে তার কোনো মিল নেই। বরং সবচেয়ে সস্তা 'ক্যাটেগরি–৪' টিকিটও সমর্থকদের বরাদ্দ থেকে বাদ দিয়েছিলো সংস্থাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়