শিরোনাম
◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রা‌তে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ মু‌খোমু‌খি

স্পোর্টস ডেস্ক : আজ বুধবার (১০ ডি‌সেম্বর) রাতে চ্যাম্পিয়ন্স লিগে হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। 

বার্নাব্যুতে মাঠে নামার আগে রিয়ালের কপালে চিন্তার ভাজ কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। চোটের কারণে অনুশীলনে ছিলেন না এই ফরাসি তারকা। বিপরীতে ইনজুরিতে থাকা রদ্রি, কোভাচিচদের ছাড়াই মাঠে নামবে সিটিজেনরা। শঙ্কা আছে ডিফেন্ডার জন স্টোনসকে নিয়েও। 

অপরদিকে, ব্রুগার মাঠে লড়বে পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল। এই ম্যাচে জয় পেলে শীর্ষস্থান আরও শক্ত করবে গানাররা। এখন পর্যন্ত ৫ ম্যাচের সবকটিতে জয় নিয়ে দারুণ ছন্দে আছে মিকেল আর্তেতার দল। 

ঠিক একই সময়ে অ্যাতলেটিকোর বিলবাওর বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এই ম্যাচে জয় পেলে দুইয়ে যাওয়ার সুযোগ থাকবে ফরাসি জায়ান্টদের সামনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়