শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ‌্যা‌ম্পিয়নস লি‌গে লেভারকুসেনের জালে পিএসজির ৭‌ গোল

স্পোর্টস ডেস্ক : চ‌্যা‌ম্পিয়নস লি‌গে দারুণ এক জয় পে‌লো বর্তমান চ‌্যা‌ম্পিয়ন পিএস‌জি।  খেলার শুরু থে‌কে শেষ পযন্ত এক‌চে‌টিয়া প্রাধান‌্য বিস্তার ক‌রে তারা বড় ব‌্যবধা‌নে জয় পায়। এ‌দিন পিএসজিকে আতিথ্য দেয় জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন। যেখানে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে ফরাসিরা।  

ম্যাচের ৭ মিনিটে উইলিয়ান পাছোর গোলে লিড। এরপর ৩৩ মিনিটে লেভারকুজেনের রবের্ত আন্দগিশ আর ৩৭ মিনিটে পিএসজির ইল্লা জাবারানি লাল কার্ড দেখলে দশ জনে পরিণত হয় দুই দলই।

পেনাল্টি থেকে পাওয়া গোলে লেভারকুজেন সমতায় ফিরলেও, প্রথমার্ধেই আরও তিন গোলে ব্যবধান ৪-০ করে ফরাসিরা।

এরপর দ্বিতীয়ার্ধে নুনো মেন্ডিস, ডেম্বেলে আর ভিতিনহার গোলে ৭ বার প্রতিপক্ষের জালে বল জড়ায় পিএসজি। দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করলেও ঘরের মাঠে ফরাসি জায়ান্টদের কাছে গোল বন্যায় ভেসে যায় লেভারকুজেন। আর বিশাল ব্যবধানের জয়ে শীর্ষস্থান মজবুত কর‌লো পিএস‌জি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়