শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ১২:৩৪ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের গোয়ায় ঢু‌কে‌ছে আল-নাসর, নেই রোনাল‌দো

স্পোর্টস ডেস্ক : সৌদি আর‌বের ক্লাব আল নাস‌রের বিপক্ষে ম্যাচটিকে ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ হিসেবে ঘোষণা করে অল ই‌ন্ডিয়া ফুটবল ফেডা‌রেশন।

এফসি গোয়া সহ ভারতের ফুটবলপ্রেমীদের জন্য বড় এক দুঃসংবাদই। ভারতের ‘ঐতিহাসিক’ ম্যাচটিতে যে খেলবেন না পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার রাতে রিয়াদ থেকে গোয়া পৌঁছায় সৌদি আরবের ক্লাব। কিন্তু দলের সঙ্গে ছিলেন না ‘সি আর সেভেন’।  

আল-নাসরের সঙ্গে নাকি সৌদি আরবের বাইরে খেলা নিয়ে চুক্তিতে আছে রোনালদোর। যেখানে তিনি মধ্য প্রাচ্যের দেশটির বাইরে কোন কোন ম্যাচে খেলবেন, তা নিজেই নির্ধারণ করতে পারেন। অর্থাৎ তিনি চাইলে বিদেশ সফরে না-ও যেতে পারেন।

এর আগে গোয়া ক্লাবের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হলেও, রোনালদো ভারত সফরে দলের সঙ্গে থাকছেন , এমনটাই জানায় সৌদি ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘আল রিয়াধিয়াহ’।

অবশ্য রোনালদো ভারত সফর না করলেও আল নাসেরের হয়ে খেলতে এসেছেন লিভারপুলের সাবেতারকা সাদিও মানে, পর্তুগালের ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স, স্পেনের ডিফেন্ডার ইনিগো মার্তিনেস, ফরাসি উইঙ্গার কিংসলে কোমান। 

 এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ ‘ডি’ ম্যাচে আগামীকাল ভারতের ফাতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হবে আল নাসর। প্রতিযোগিতার প্রথম দুটি ম্যাচই রোনালদো ছাড়াই জিতেছে আল-নাসর। তাতে পরের রাউন্ডে নিশ্চিতে অনেকটাই সুবিধাজনক অবস্থানে আছে তারা। বিপরীতে  টানা দু’টি ম্যাচে হেরে ‘ডি’ গ্রুপে পয়েন্ট তালিকার তলানীতে গোয়া।

গোয়ার বিপক্ষে ম্যাচের পর কিংস কাপ-এর রাউন্ড অব সিক্সটিনে করিম বেনজেমার আল-ইত্তিহাদের মুখোমুখি হবে আল-নাসর। 

সেই ম্যাচের জন্যই নাকি নিজেকে প্রস্তুত রাখছেন রোনালদো। এ ছাড়া ৪০ বছর বয়সী রোনালদোর ওপর অতিরিক্ত চাপ দিতে চান না আল-নাসরের কোচ জর্জ জেসুস। এখন পর্যন্ত এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে এক মিনিটের জন্য মাঠে নামেননি রোনালদো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়