শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৯:৫৯ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ ৯ বছর পর অ্যানফিল্ডে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড

অবশেষে অ্যানফিল্ডের গেরো খুলল ম্যানচেস্টার ইউনাইটেড। দীর্ঘ ৯ বছর পর লিভারপুলের মাঠ থেকে জয় নিয়ে ফিরল ‘রেড ডেভিলস’রা। রোববার রাতে অনুষ্ঠিত হাই-ভোল্টেজ ম্যাচে হ্যারি ম্যাগুয়েরের শেষ মুহূর্তের গোলে আর্নে স্লটের লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়েছে রুবেন আমোরিমের দল। এই হারে লিগে টানা তিন ম্যাচসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ বছর পর প্রথমবারের মতো টানা চার ম্যাচ হারের লজ্জায় ডুবল লিভারপুল।

অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই লিভারপুল সমর্থকদের স্তব্ধ করে দেয় ইউনাইটেড। মাত্র ৬৩ সেকেন্ডের মাথায় ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দিয়ালো বল বাড়ান ব্রায়ান এমবুয়েমোর দিকে, যার কোনাকুনি শট লিভারপুলের জাল খুঁজে নেয়। প্রথমার্ধে এই এক গোলের লিড ধরে রাখে সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালায় লিভারপুল। তাদের সেই চেষ্টার ফল মেলে ৭৮ মিনিটে। কিয়েসার পাস থেকে কোডি গাকপো গোল করে ম্যাচে সমতা ফেরান।

তবে স্বাগতিকদের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮৪ মিনিটে কর্নার থেকে আসা বলে দুর্দান্ত এক হেডে গোল করে ইউনাইটেডকে আবারও লিড এনে দেন ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের। তার এই গোলই শেষ পর্যন্ত জয়সূচক হয়ে থাকে। এতে ২০১৬ সালের জানুয়ারির পর এই প্রথম অ্যানফিল্ডে জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড।

এই হারে শিরোপা ধরে রাখার অভিযানে বড় ধাক্কা খেল লিভারপুল। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে তারা। অন্যদিকে, টানা দ্বিতীয় জয়ে ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নয় নম্বরে উঠে এসেছে ইউনাইটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়