শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ১০:৫৬ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভার‌তের উত্তরবঙ্গের বিপর্যস্তদের পাশে দাঁড়াচ্ছেন ‌লিও‌নেল মেসি!

স্পোর্টস ডেস্ক : উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের জন্য প্রাণ কাঁদছে লিওনেল মেসির! কলকাতা সফরে এসে মুখ্যমন্ত্রীর হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে দেওয়া হবে সেই অর্থ। মেসিকে ভারত সফরে আনছেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

 তিনি নিজেই জানিয়েছেন এই কথা। নিম্নচাপের চোখরাঙানি বৃষ্টিতে ভূমিধস আর হড়পা বানে উত্তরবঙ্গ বিপর্যস্ত। একাধিক জায়গা জলের তলায়। বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে পাহাড়। উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার ত্রাণ তহবিল খুলেছে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও সেই তহবিলে অর্থ দিয়ে সাহায্য করেছেন। --- নিউজ১৮

মেসিকে ভারত সফরে নিয়ে আনার প্রধান কাণ্ডারি শতদ্রু দত্ত ফেসবুক পোস্টে লেখেন, ‘GOAT ট্যুরে উত্তরবঙ্গের বিপর্যয়ে পাশে দাঁড়াতে এক স্পনসর মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ১০ লাখ টাকা সাহায্য করতে এগিয়ে এসেছে। লিওনেল মেসির হাত দিয়ে মুখ্যমন্ত্রীর হাতে সেই অর্থ তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, ভারত সফরে কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বই যাবেন মেসি। একাধিক ইভেন্ট রয়েছে। যুবভারতীতে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের একটি প্রদর্শনী ম্যাচও রয়েছে। যেখানে অংশ নেবেন প্রাক্তন ফুটবলার থেকে বিভিন্ন বলিউড সুপারস্টাররা। 

মেসির সঙ্গে আসছেন তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু রডরিগো ডি’পল আর লুই সুয়ারেজ। আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক ফুটবলারকে আনার চেষ্টায় আছেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়