শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দেবে না ইন্দোনেশিয়া

স্পোর্টস ডেস্ক :  তিনদিন পরই ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হচ্ছে বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ। আসরে ইসরায়েলি অ্যাথলেটদের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ, দেশটির অ্যাথলেটদের ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আয়োজক দেশ।

 বিবিসি স্পোর্টস জানিয়েছে, গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের অ্যাথলেটদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ইসরায়েলি জিমন্যাস্টিক ফেডারেশন (আইজিএফ) সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছে। ---- টি-‌স্পোর্টস

আইজিএফ জানিয়েছে, কোনো দেশ যদি রাজনৈতিক কারণে ক্রীড়াবিদদের প্রতিযোগিতায় অংশগ্রহণে বাধা দেয়, তাহলে এটি ভবিষ্যতে অনুরূপভাবে অন্য ক্রীড়াবিদদের বঞ্চিত করার সুযোগ তৈরি করতে পারে।

তাদের ফেডারেশন অতিদ্রুত প্রাথমিক ব্যবস্থা গ্রহণের আবেদন করেছিল—যাতে অ্যাথলেটদের অংশগ্রহণ নিশ্চিত করা যায় অথবা ইভেন্টটি স্থানান্তর বা বাতিল করা যায়। কিন্তু কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) সেই আবেদন প্রত্যাখ্যান করেছে।

সিএএস জানিয়েছে, ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিক ফেডারেশন (এফআইজি) যুক্তি দিয়েছে যে, তাদের ভিসা ইস্যু করার কোনো অধিকার নেই। এমনকি ইন্দোনেশিয়া সরকারের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত সংগঠনের ক্ষমতার বাইরে। তবে আইজিএফ জানিয়েছে, তাদের প্রতিনিধিদলকে আগে স্বাগত জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল।

আইজিএফের সাধারণ সম্পাদক সারিত শেনার বলেছেন, ‘তাদের অ্যাথলেটরা শুধু অংশগ্রহণ করতে চায়। কিন্তু ভিসা না দেওয়ার সিদ্ধান্ত সাধারণভাবে ক্রীড়াজগতে অত্যন্ত বিপজ্জনক পথ তৈরি করছে।

তিনি আরও যোগ করেন, ‘আমাদের সবচেয়ে বড় ভীতি হলো, এ ধরনের ঘটনা চলতে পারে এবং ভবিষ্যতে এক ধরনের ভুল উদাহরণ হিসেবে ব্যবহৃত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়