শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ১১:২৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সা‌কিব আল হাসান মন্ট্রিয়াল টাইগার্সের আইকন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক :  সা‌কিব আল হাসান কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে খেলবেন। তিনি মাঠ মাতাবেন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে। এবার দলটি সাকিবকে আইকন ক্রিকেটার হিসেবে সাকিবের নাম প্রকাশ করেছে। 

দলটিতে তারকা ক্রিকেটারদের মধ্যে আছেন জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইয়ের মতো ক্রিকেটার। অন্যদলগুলোও বেশি পিছিয়ে নেই। পাকিস্তানের এক ঝাঁক ক্রিকেটার খেলবেন কানাডার এই লিগে।

খাওয়াজা নাফে থেকে শুরু করে শোয়েব মালিক ও সাইদ আজমলরা অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে। মালিক ও নাফে খেলবেন হোয়াইটরক ওয়ারিয়র্সের হয়ে, আর স্পিন তারকা আজমলকে দলে নিয়েছে মিসিসাগা মাস্টার্স। ৮ অক্টোবর পর্দা উঠছে কানাডার ১০ ওভারের এই টুর্নামেন্টটি। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

কানাডার পশ্চিম উপকূলে ইনডোর ফ্লাডলাইটের নিচে আন্তর্জাতিক তারকাদের খেলতে দেখা যাবে- যা দেশটির ক্রিকেট ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। ৪২ বছর বয়সী মালিক এই টুর্নামেন্টের অন্যতম সেরা আকর্ষণ। তার অভিজ্ঞতার ঝুলিতে আছে ৫৫৭ ম্যাচে করা ১৩ হাজার ৫৭১ রান, যেখানে রয়েছে ৮৩টি হাফ সেঞ্চুরি।

তিনি টি-টোয়েন্টি ফরম্যাটের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক। আজমল, পাকিস্তানের অন্যতম সেরা স্পিনার হিসেবে বিবেচিত হন। তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না অনেকদিন। তবে তার বল হাতে নৈপুণ্য থেমে নেই। এই অফ–স্পিনার ৬৪টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৮৫ উইকেট নিয়েছেন।

খেলেছেন পিএসএল, বিপিএল এবং বিগ ব্যাশ লিগে। তারকা ক্রিকেটারদের মধ্যে আরও আছেন কুইন্টন ডি কক, অ্যালেক্স হেলস, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলী ও সিকান্দার রাজা। তাদের উপস্থিতি নিশ্চিতভাবে বাড়তি উন্মাদনা যোগ করবে এই টুর্নামেন্টে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়