শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

রোনালদো ছাড়াই সৌ‌দি কিংস কা‌পে বড় জয় পে‌লো আল নাসর 

স্পোর্টস ডেস্ক :  দুর্দান্ত পারফর‌মেন্স দেখা‌লো ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দোর আল নাসর ক্লাব। তারা সৌদি কিং কাপে জেদ্দার বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে। তবে বিশ্রামে থাকায় এই ম্যাচে খেলেননি ক্লাবটির সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে ৮ মিনিটেই প্রতিপক্ষ দলের আত্মঘাতি গোলে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধে আর গোল দিতে পারেননি সাদিও মানে, হোয়াও ফেলিক্সরা।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ওয়াইসলির গোলে লিড দ্বিগুণ করে আল নাসর। ১০ মিনিট বাদে স্কোরলাইন ৩-০ করেন পর্তুগিজ ফেলিক্স। আর ম্যাচের শেষ দিকে মোহামেদ সিমাকান গোল করলে এক হালি গোলের হার নিয়ে মাঠ ছাড়ে জেদ্দা।
ম‌্যাচ হার‌লেও মা‌ঝে ম‌ধ্যে জেদ্দা দল‌টি নাস‌রের রক্ষণভা‌গে চাপ সৃ‌ষ্টি ক‌রে গো‌লের সু‌যোগ তৈ‌রি ক‌রেও তা বাস্তবায়ন কর‌তে পা‌রে‌নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়