শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২২ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনা‌লে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক : নেপা‌লকে হারা‌নোর ধারাবা‌হিকতা দ্বিতীয় ম‌্যা‌চেও বজায় রে‌খে‌ছে বাংলা‌দে‌শের যুবারা।সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশী‌পে এবার গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪-০ গো‌লে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নেপাল এই গ্রুপের রানার্স আপ। 

রোববার (২১ সেপ্টেম্বর) কলম্বোর কালানিয়া ফুটবল একাডেমি মাঠে ম্যাচের ১৮ মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন আরিফ। নাজমুল হুদা ফয়সালের নেয়া শট লঙ্কান গোলরক্ষক প্রতিহত করলে বল পেয়ে যান আরিফ। সেখান থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। -- চ‌্যা‌নেল২৪

এরপর আর কোনো গোল না হলে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে বাংলাদেশের যুবারা। তিনটি গোলই করেন কাজী রিফাত। ৪৮ মিনিটে কাজী রিফাত বক্সের ডান দিক থেকে কোনাকুনি শটে গোল করেন। 

৬৪ মিনিটে সাব্বির ইসলামের শট প্রতিপক্ষ গোলরক্ষক আংশিক সেভ করলেও ফিরতি বলে গোল করেন রিফাত। ৮৮ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রিফাত। অধিনায়ক ফয়সালের বাড়ানো বলে বা পায়ে বল রিসিভ করে দুর্দান্ত দক্ষতায় নিজের হ্যাটট্রিক ও দলের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন তিনি। 

বাংলাদেশ এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে বি গ্রুপের রানার্স আপের বিপক্ষে খেলবে। বি গ্রুপে ভারত ও পাকিস্তান ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আগামীকাল দুই দলের মধ্যকার ম্যাচটি হবে মূলত গ্রুপ সেরা নির্ধারণের। এর পরই মূলত বাংলাদেশের প্রতিপক্ষ ঠিক হবে। 

আগামী ২৫ সেপ্টেম্বর একই দিন দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ২৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়