শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩২ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার (১৮ সে‌প্টেম্বর) আফগানিস্তানের মুখোমুখি  শ্রীলঙ্কা। এই ম্যাচে না খেললেও আলোচনায় বাংলাদেশ। কারণ আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলের ওপর নির্ভর করছে- টাইগারদের সুপার ফোরে খেলা। তাই হঠাৎ করে বাংলাদেশের সমর্থকরা বনে গেছেন শ্রীলঙ্কার ডাই হার্ড ফ্যান।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ মানেই তৈরী হয় বাড়তি উত্তেজনা। দুই দেশের সমর্থকদের মধ্যেও থাকে তুমুল আগ্রহ। এমনকি ক্রিকেট বিশ্লেষকরাও করে থাকেন নানা আলোচনা। -- ডেই‌লি ক্রিকেট 

বাংলাদেশ ও শ্রীলঙ্কার এ লড়াইকে অনেকেই মজা করে ডাকেন ‘নাগিন ডার্বি’ নামে। অথচ সেই টাইগার সমর্থকরা, নিজেদের স্বার্থে সমর্থন দিচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী লঙ্কানদের।

যার ছাপ পড়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের অফিশিয়াল পেইজ গুলোতে ‘কাম অন লায়ন’ লিখে কমেন্ট করছে টাইগার সমর্থকরা। যা নজর এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের। ফেসবুক স্টোরিতে সেই কমেন্টগুলোর একটি স্ক্রিনশট আপলোড দিয়েছে তারা।

গ্রুপ পর্বের সব ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই জয়ের বিপরীতে এক হারে ৪ পয়েন্ট নিয়ে লিটন দাসের দল আছে নানা সমীকরণ মেলানোর অপেক্ষায়। তবে টাইগারদের হাতে কোনো কিছু নেই। সব নির্ভর করছে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলের ওপর।

সুপার ফোরে উঠতে হলে বাংলাদেশের জন্য সমীকরণ হলো- ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায় তাহলে কোনো সমীকরণ ছাড়াই সুপার ফোরে উঠবে টাইগাররা। তাদের সঙ্গী হবে শ্রীলঙ্কা। আর আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে সমীকরণ মেলাতে হবে। তখন বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান চার।

ত‌বে রান রেটে এগিয়ে থাকায় আফগানিস্তান সরাসরি চলে যাবে সুপার ফোরে। শ্রীলঙ্কাও টাইগারদের চেয়ে রান রেটে এগিয়ে আছে। আফগানিস্তান আগে ব্যাট করে ২০০ রান করলে, রান তাড়ায় ১২৮ করলেই সুপার ফোরে উঠে যাবে শ্রীলঙ্কা। রশিদ খানরা আগে ব্যাট করে ১৫০ রান করলে সুপার ফোরে উঠতে লঙ্কানদের ৮৪ করলেই চলবে।

এছাড়া শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে তাহলে ১১-১২ ওভারের মধ্যে আফগানদের জিততে হবে। তাহলে সুপার ফোরে উঠতে পারবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়