শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত খে‌লে‌ছে জার্মা‌নির ক্লাব দল বায়ার্ন মিউ‌নিখ। তারা বুধবার (১৭ সেপ্টেম্বর) রা‌তে গ্রুপপর্বের ম্যাচেও চেলসিকে ৩-১ গোলে হারিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করেছে।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মিডফিল্ডার কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে ট্যাকল করেন ইকুয়েডরের এই মিডফিল্ডার। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কেইন।

২৯ মিনিটে পালমার চেলসির হয়ে এক গোল শোধ দিলে ম্যাচ জমে ওঠে। তবে দ্বিতীয় হাফে বায়ার্নের কাছে কোনো পাত্তাই পায়নি বর্তমান ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

৬৩তম মিনিটে আবারও এক ভুল করে চেলসি। মালো গুস্তো বায়ার্নের খেলোয়াড়ের চাপে ভুল করে পাস দিয়ে দেন কেইনের কাছে। বল পেয়ে ভুল করেননি ইংলিশ স্ট্রাইকার। নিজের দ্বিতীয় ও বায়ার্নের তৃতীয় গোল এনে দেন কেইন।

এই গোলে নতুন এক কীর্তিও গড়েছেন কেইন। ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের পর তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে দুটি ক্লাবের হয়ে ২০টির বেশি গোল করেছেন কেইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়