শিরোনাম
◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত 

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ০৯:৪৮ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জাতীয় দ‌লে বিদেশি কোচ কে‌নো? ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে ইতালির কার্লো আনচেলত্তির নিয়োগ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেন, “ব্রাজিলের নিজস্ব কোচরাই সেলেসাওদের পরিচালনার জন্য যথেষ্ট যোগ্য।

রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি সোমবার ব্রাজিল দলের দায়িত্ব পান। ১৯৬৫ সালের পর তিনিই প্রথম বিদেশি যিনি এই দায়িত্বে এলেন। আগামী বছরের বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই সেলেসাওর হাল ধরেছেন তিনি। লুলা বলেন, “আমি বিদেশি হওয়ার কারণে তার বিরোধিতা করছি না।

কিন্তু আমার বিশ্বাস, ব্রাজিলে যথেষ্ট যোগ্য কোচ আছেন যারা জাতীয় দল পরিচালনায় সক্ষম।” চীনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লুলা এই মন্তব্য করেন। এর আগে ২০২৩ সালেও তিনি আনচেলত্তির সম্ভাব্য নিয়োগ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, “তিনি তো কখনোই ইতালির জাতীয় দলের কোচ হননি। তাহলে তিনি কেন ব্রাজিলের সমস্যা সমাধান করবেন? তার বরং নিজের দেশের দলের অবস্থা দেখা উচিত, যারা ২০২২ সালের বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করতে পারেনি। 

তবে মঙ্গলবার লুলা আনচেলত্তিকে "চমৎকার টেকনিশিয়ান" হিসেবে স্বীকৃতি দিয়ে বলেন, “আশা করি তিনি ব্রাজিল দলকে বিশ্বকাপে জায়গা করে দিতে এবং সম্ভব হলে শিরোপা জেতাতে সাহায্য করবেন। ”

এখন পর্যন্ত বিশ্বকাপ কোয়ালিফায়ারে ব্রাজিল ১৪ ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে। এগিয়ে আছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও ইকুয়েডর। ২০২৬ বিশ্বকাপে লাতিন আমেরিকার শীর্ষ ছয় দল সরাসরি সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়