শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় গণমাধ‌্যমের  সাংবা‌দিকতার মান নি‌য়ে প্রশ্ন তুল‌লেন পা‌কিস্তা‌নের শহীদ আ‌ফ্রিদি

স্পোর্টস ডেস্ক: গত মঙ্গলবার থে‌কে ভারত ও পা‌কিস্তা‌নের ম‌ধ্যে  যুদ্ধ চল‌ছে। এমন পরিস্থিতিতে খেলাধুলাসহ ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। শনিবার (১০ মে) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সামা টিভি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১০ মে) স্থানীয় সময় সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ মন্তব্য করেন আফ্রিদি। 

এক এক্স পোস্টে ৯ মে আফ্রিদি লিখেছেন, ‘খেলাধুলা বর্ডার, ধর্ম এবং রাজনৈতিক মতাদর্শের মানুষকে একত্রিত করে। আজ সেই খেলাই আক্রমণের সম্মুখীন। পিএসএল দুবাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে এবং ভারতীয় ড্রোন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে আঘাত করছে। ক্রিকেট একসময় আমাদের একত্রিত করেছে। এখন আমাদের ক্রসফায়ারে বিদ্ধ করছে।’

ভারতীয় গণমাধ্যমেরও তীব্র সমালোচনা করেছেন এই সাবেক ক্রিকেটার, ‘ভারতীয় গণমাধ্যম সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বদলে প্যারোডিতে রূপ নিয়েছে। তাদের নিউজরুম কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে। এই ক্রিকেটার আরও বলেন, ‘আবারও স্ট্যাম্প উত্থিত হোক। শুধু খেলার জন্য নয়, বরং শান্তির জন্যও।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়