শিরোনাম
◈ বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময় দাসের জামিন, তবে মিলছে না মুক্তি ◈ মানিকগঞ্জে ভুট্টাখেতে শিশুর মরদেহ উদ্ধার: সন্দেহভাজন দুই ভাইকে পিটিয়ে হত্যা, এলাকায় চরম উত্তাল পরিস্থিতি ◈ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার ◈ মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ◈ ইরানের সঙ্গে চুক্তি হলে স্বাক্ষরের জন্য পাকিস্তান যেতে পারেন ট্রাম্প ◈ হজযাত্রীদের প্রথম ফ্লাইট আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ উত্তরাঞ্চলে শিল্পায়ন বাড়াতে রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেডের পরিকল্পনা বেপজার ◈ ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে আরও কমল তেলের দাম ◈ বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব চুক্তির পথে বড় অগ্রগতি, ২০ এপ্রিল ব্রাসেলসে ফ্রেমওয়ার্ক সই ◈ তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, অনলাইনে লিটার ৩০০ টাকায় কালোবাজারি জোরদার!

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৬:০৮ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আল ই‌ত্তিহা‌দের কা‌ছে হেরে চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে শঙ্কায় ‌রোনাল‌দোর আল নাসরের

স্পোর্টস ডেস্ক; আল-ইত্তিহাদের বিপক্ষে শুরুতে দুই গোলে এগিয়ে গিয়েছিল আল-নাসের। কিন্তু বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে করিম বেনজেমার আল-ইত্তিহাদ। ম্যাচ হারায় আগামী মৌসুমের এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট পর্বে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের। -- অলআউট স্পোর্টস

সৌদি প্রো লিগের ম্যাচে বুধবার রাতে ঘরের মাঠে আল-ইত্তিহাদের কাছে ৩-২ গোলে হারে আল-নাসের। এই জয়ে লিগ শিরোপার আরও আছে এগিয়ে গেল বেনজেমার দল।

ম্যাচের তৃতীয় মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল-নাসের। ২৪তম মিনিটে বক্সের ভেতর থেকে ওভারহেড কিকে গোলের চেষ্টা করেন রোনালদো। কিন্তু শটটি দুর্বল হওয়ায় তা কাজে আসেনি। এরপর ৩৭তম ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।

বিরতির পরই আল-ইত্তিহাদের হয়ে এক গোল শোধ দেন বেনজেমা। ৪৯তম মিনিটে প্রতিপক্ষের দুই ফুটবলারের মাঝ থেকে লাফিয়ে হেডে বল জালে জড়ান ফরাসি এই ফরোয়ার্ড। মিনিট তিনেক পরই দলকে সমতায় আরেক ফরাসি মিডফিল্ডার এনগোলো কান্তে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

৩০ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ স্থান আরও পাকাপোক্ত করল আল-ইত্তিহাদ। দুইয়ে থাকা আল-হিলালের পয়েন্ট ৬৫। ৬১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আল-আহলি। ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আল-নাসের।

আল-আহলি এবারের চ্যাম্পিয়নস লিগ জেতায়  আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের এলিট পর্বে সৌদি আরব থেকে খেলার সুযোগ পাবে আরও দুটি দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়