শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ০৯:৫৯ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পিএস্এলএ  কর্মরত ভারতীয়‌দের ফেরত পাঠা‌চ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত ও ১০ জন আহত হওয়ার পর ভারতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর সম্প্রচার বন্ধ করে দিয়েছে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। অন্যদিকে পিএসএলে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান। -- ডেই‌লি স্টার

যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে প্ল্যাটফর্ম থেকে পিএসএল সংক্রান্ত সবকিছু সরিয়ে ফেলা হয়েছে ফ্যানকোড। এই প্ল্যাটফর্মেই পিএসএলের প্রথম ১৩টি ম্যাচ সম্প্রচারিত হয়েছিল।

এই ঘটনার প্রতিবাদে পিএসএলে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই কর্মীরা সম্প্রচারের কাজে যুক্ত ছিলেন। লিগের সম্প্রচারের কাজে বিঘ্ন ঘটতে পারে জেনেও কাজটি করছে পাকিস্তান সরকার।

সন্ত্রাসবাদ-সম্পর্কিত উত্তেজনার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে বহু বছর ধরেই দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ রয়েছে। পেহেলগামের ঘটনায় দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে এখন আরো ভাটা পড়েছে। যার জেরে ঘটে যাচ্ছে অনেক কিছুই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়