শিরোনাম
◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত 

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪৯ রাত
আপডেট : ০৩ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হয় তারা থাকবে, না হয় আমি: নারী ফুটবলার কোচ পিটার বাটলার 

নারী ফুটবল দলের সংকট আরও ঘনীভূত হয়েছে। ১৮ জন নারী ফুটবলার ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর জবাবে বাটলারও কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্দিষ্ট কিছু খেলোয়াড় দলে থাকলে তিনি কোচিং করাবেন না।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাফুফে ভবনে সাংবাদিকদের সামনে বাটলার বলেন, ‘কমিটি আমার কাছে যা জানতে চেয়েছে, আমি তার ব্যাখ্যা দিয়েছি। আমি স্পষ্টভাবে বলেছি, যারা বাফুফে ভবনে থেকে বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই দাঁড়িয়ে ভিত্তিহীন কথা বলে, আমি তাদের কোচিং করাব না।’

উল্লেখ্য, বিদ্রোহী ১৮ জন ফুটবলারের মধ্যে ১৬ জনই সাফজয়ী দলের সদস্য। তাদের অভিযোগের বিষয়ে বাটলার বলেন, ‘আমার বিশ্বাস, বিশেষ কমিটি সঠিক সিদ্ধান্ত নেবে। আমার স্পষ্ট কথা, হয় ওরা থাকবে নয়তো আমি, সমঝোতার কোনো সুযোগ নেই।’

কোচ আরও জানান, তিনি কিছু নির্দিষ্ট ফুটবলারের নাম বাফুফের কাছে দিয়েছেন, যারা থাকলে তিনি দায়িত্ব পালন করবেন না। বিদ্রোহী ফুটবলারদের তিনি ‘সহানুভূতি কার্ড’ খেলার অভিযোগ করেন এবং বলেন, ‘এটা ননসেন্স, এটা বন্ধ হওয়া দরকার।’

এখন দেখার বিষয়, বাফুফে কী সিদ্ধান্ত নেয় এবং নারী ফুটবল দলের ভবিষ্যৎ কোন পথে এগোয়। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়