শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৫ রাত
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিমের দল ফাইনালে উঠতেই হাজির বড় চমক নিয়ে

ঘণ্টা সাতেক আগে ইনস্টাগ্রামে তাঁর স্টোরি বলছিল, বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন দক্ষিণ আফ্রিকা থেকে। হাতে টাইগার উডসকে নিয়ে লেখা একটা বই। বোঝাই যাচ্ছিল, বিপিএলের শেষদিকে যোগ দিতে আসছেন। প্রশ্নটা ছিল, কোন দলে খেলবেন?

জিমি নিশামকে ঘিরে প্রশ্নটার উত্তর পাওয়া গেল বিপিএলে আজ কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল আর চট্টগ্রাম কিংসের ম্যাচের পর। চট্টগ্রামকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল ফাইনালে উঠে গেছে তামিম ইকবালের বরিশাল, এর পরপরই বরিশালের পক্ষ থেকে দেওয়া হলো বড় চমক – নিশাম আসছেন তাঁদের হয়েই খেলতে!

কোয়ালিফায়ারে আজ হেরে গেলেও দ্বিতীয় এলিমিনেটরে খেলার সুযোগ থাকত বরিশালের, তাই নিশাম এলে অন্তত একটা ম্যাচ তো পেতেনই। আজ কোয়ালিফায়ারে তামিমরা জিতে যাওয়ায় নিশ্চিত হলো, নিশাম একটা ম্যাচই খেলতে পারবেন, তবে সেটাই সবচেয়ে বড় ম্যাচ। নিউজিল্যান্ডের অলরাউন্ডারকে নিয়েই ফাইনালে নামবে বরিশাল।

বরিশালের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, আগামীকাল সকালে দলের সঙ্গে যোগ দেবেন নিশাম। তামিমরা আজ জিতে যাওয়ায় নিশ্চিন্ত হয়ে আগামী শুক্রবারের ফাইনালে প্রস্তুতি নেওয়া শুরু করবেন। সেখানে তাদের প্রতিপক্ষ কোন দল হবে, সেটি নিশ্চিত হবে আগামী পরশু দ্বিতীয় এলিমিনেটরে। সেখানে চট্টগ্রাম কিংস ও খুলনা টাইগার্সের মধ্যে জয়ীরা হবে ফাইনালের দ্বিতীয় দল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়