শিরোনাম
◈ ফাঁসির ঝুঁকি জেনেও দেশে ফিরব, আদালতে হাজির হব: কিয়োডো নিউজকে শেখ হাসিনা ◈ জামায়াত থেকে বহিষ্কার, এমপি পদ হারাবেন গাজী নজরুল? সংবিধান যা বলছে ◈ বিদ্যুৎ বিল আদায় ও সেবার মান বাড়াতে বেসরকারিকরণের পরিকল্পনা সরকারের ◈ বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, আদালতের দ্বারস্থ ভুক্তভোগী নারী ◈ সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধের নিন্দা জানাল বাংলাদেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ◈ ফ্রিল্যান্সারদের জন্য বড় স্বস্তি, সহজ হলো বৈদেশিক আয় দেশে আনার প্রক্রিয়া ◈ জিম্বাবুয়ে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিলেন তাসকিন আহ‌মেদ ◈ বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে তিস্তার পানি, প্লাবনের শঙ্কা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১২:২৩ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেক ডিজঅনার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি  করেছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি) তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

জানা যায়, আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাকিব ছাড়াও আরও দুই জনের বিরুদ্ধে একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে গত ১৮ ডিসেম্বর সাকিবসহ চার জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ওই সময় ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন। 

সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগম।

মামলার নথি থেকে জানা যায়, সাকিবসহ চার আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয় ১৫ ডিসেম্বর। ১৮ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়। 

এ আদেশের মাধ্যমে সাকিবসহ মামলার আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়েছে। আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেছেন। সে অনুযায়ী রোববার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সূত্র :  চ্যানেল 24 

  • সর্বশেষ
  • জনপ্রিয়