শিরোনাম
◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ◈ নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ ◈ ৫২ কিলোমিটার রুটে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন, প্রকল্প উঠছে একনেকে ◈ হরমুজে হামলা, সৌদির পাইপলাইন বন্ধ—তেলের দাম ১০৭ ডলার ছাড়াল ◈ মাঝআকাশে বিমানের ভেতর পোশাক খুলে আপত্তিকর আচরণ, আটক নারী যাত্রী! ◈ ডোপ টেস্ট পজিটিভ আসায় পুলিশ সুপার সাময়িক বরখাস্ত ◈ ইসলামী ব্যাংক ঘিরে ফের উত্তেজনা, দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক (ভিডিও) ◈ যাত্রাবাড়ী থানার দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট ◈ মানবতাবিরোধী অপরাধের মামলা: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় মঙ্গলবার ◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার সি‌টি হা‌রি‌য়ে দি‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৫, ১২:০২ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুপুরে বাংলাদেশ-নেপাল ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদক : ১৬টি দল নিয়ে আজ শনিবার (১৮ জানুয়ারি) থেকে মালয়েশিয়ায় শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর। ১৬ দিনের টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ম্যাচ শুরু হবে দুপর সাড়ে ১২টায়। 

এছাড়াও একই দিনে রয়েছে আরো ১০ দলের ৫ ম্যাচ। ১৭ বছর পর আইসিসির কোন বৈশ্বিক আসরের আয়োজক হওয়ার অপেক্ষায় মালয়েশিয়া। দু’বছর আগে দক্ষিণ আফ্রিকায় যার প্রথম সংস্করণে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে শেফালী ভার্মার ভারত।

১৬ দলের অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে ১১ দেশ। বাকী ৫ দল নেপাল, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, সামোয়া আর স্কটল্যান্ড এসেছে আঞ্চলিক বাছাইপর্ব খেলে। এদের মধ্যে প্রথমবারের মত আইসিসির কোন ইভেন্ট খেলছে এশিয়া প্যাসিফিক থেকে আসা সামোয়া। তবে এই টুর্নামেন্টে সামোয়া ছাড়াও অভিষেক হতে যাচ্ছে স্বাগতিক মালয়েশিয়া, নেপাল আর নাইজেরিয়ার।

৪ গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতিটা গ্রুপ থেকে বাদ পড়বে একটি করে দল। ১২ দল দু’ভাগে ভাগ হয়ে খেলবে সুপার সিক্স। পয়েন্টের বিচারে সেরা চার দল নিয়ে সেমিফাইনালের লড়াই। ফাইনাল দুই ফেব্রুয়ারি।
ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল এবং স্কটল্যান্ড। উদ্বোধনী দিনে ইয়ং টাইগ্রেসরা লড়বে নেপালের বিপক্ষে। এছাড়াও অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড, ইংল্যান্ড-আয়ারল্যান্ড, নাইজেরিয়া-সামোয়া, পাকিস্তান-যুক্তরাষ্ট্র আর নিউজিল্যিন্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ আছে একই দিনে।

মালয়েশিয়ার চার ভেন্যুতে হবে ম্যাচগুলো। সেলাঙ্গরের বেইয়ামাস ও ইউকেএম ওয়াইএসডি ওভাল, জোহরের জেসিএ ওভাল এবং সারাওয়াকের বর্নেও ক্রিকেট গ্রাউন্ড সাক্ষী হবে এই আসরের। তবে আইসিসির সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোয় আইকনিক কিনরারা ওভাল বিলুপ্ত হয়েছে। যেখানে ২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বিরাট কোহলির ভারতে উঁচিয়ে ধরেছিল শিরোপা। সেটিই ছিল মালয়েশিয়ায় হওয়া আইসিসির শেষ কোন বৈশ্বিক টুর্নামেন্ট।

  • সর্বশেষ