শিরোনাম
◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের ◈ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদে‌শির মৃত্যু

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৮:৪৯ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া ওপেনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ, ভাঙলেন ফেদেরার রেকর্ড

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ওপেনে বুধবার (১৫ জানুয়ারি) পর্তুগিজ টেনিস তারকা জাইমি ফারিয়াকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ। এদিনই তিনি ভাঙলেন রজার ফেদেরারের একটি রেকর্ড। অস্ট্রেলিয়ান ওপেনের সঙ্গে জড়িয়ে থাকা ট্রমার স্মৃতি নিয়েই এবারের আসরে অংশ নিতে এসেছেন সার্বিয়ান এই তারকা। তবে দক্ষতা দিয়ে সব শঙ্কা পেছনে ফেলে দাপটে এগিয়ে যাচ্ছেন জোকোভিচ। করোনাভাইরাসের টিকা নিয়ে নাটকীয়তায় পেছনে ফেলে তৃতয়ি রাউন্ডে পা রাখলেন তিনি।

বৃষ্টির কারণে রড লেভার অ্যারেনার ছাদের নিচে খেলতে হয়েছে জোকোভিচদের। যেখানে চারটি সেট খেলার পর তিনি পর্তুগীজ কোয়ালিফায়ার জাইমে ফারিয়াকে হারান ৬-১, ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-২ গেমে।

এ ম্যাচ দিয়ে গ্র্যান্ড স্ল্যামে ৪৩০তম একক ম্যাচ পূর্ণ করেন জকোভিচ। যা তাকে ওপেনে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়া রজার ফেদেরার (৪২৯) এবং সেরেনা উইলিয়ামসকে (৪২৩) ছাড়িয়ে নিয়ে গেল অনন্য এক উচ্চতায়।
ম্যাচ জয়ের পর উচ্ছ্বসিত জোকোভিচ বলেন, আমি জিতি বা হারি, আমি সবসময় আমার হৃদয় মাঠে রেখে যাব। আমি খুশি যে আরও একটি রেকর্ড তৈরি করতে পেরেছি।

মেলবোর্নে বৃষ্টিঝরা দিনে আরও জয় তুলে নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন অ্যারিনা সাবালেঙ্কা, দুইবারের মেলবোর্ন বিজয়ী নাওমি ওসাকা এবং কার্লোস আলকারাজও।

এদিকে এবারের ওপেনে গত আসরের নারী ফাইনালিস্ট জেং কুইনেন সুবিধা করতে পারেননি। নক আউট পর্বে বাদ পড়েন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়