শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০৭:০৪ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সপ্তম শ্রেণির পাঠ্য বইয়ে নিজের গল্প, অনুভূতি জানালেন ক্রিকেটার জ্যোতি

নিজস্ব প্রতিবেদক : নিগার সুলতানা জ্যেতি। বাংলাদেশের নারীদের ক্রিকেটে বর্তমান সময়ের সবচেয়ে বড় নাম। তার নাম এবার উঠেছে পাঠ্য বইয়ে। যা নিঃস্বন্দেহে একজন ক্রিকেটারের জন্য গর্বের। মূলত সম্প্রতি সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে জ্যোতির গল্প পড়তে পারবে শিক্ষার্থীরা।

জাতীয়  ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের নাম -ছবি শিখার্থীদের জন্য ছাপা নতুন পাঠ্যব্যই থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের জায়গায় ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ নারী  ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতি এবং দেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ। তাছাড়া নতুন করে যুক্ত হয়েছেন জাতীয় দলের ফুটবলার জামাল ভূঁইয়ার নামও।

নতুন বইয়ে নিজের নাম আসার পর শনিবার (১১ জানুয়ারি) প্রথম সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়েছিলেন জ্যোতি। সেখানে পাঠ্যবইয়ে থাকার অনুভূতি নিয়ে তাকে প্রশ্ন করা হয়। জ্যোতি বলেছেন, গতকাল আম্মু এ বিষয়ে বলতেছিল। হয়ত আমার মা কোথাও থেকে শুনেছে ব্যাপারটা। ভালো লাগার বিষয়। কিন্তু, আমার থেকে মনে হয় আমার পরিবার বেশি খুশি এ বিষয়ে।

চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন নারী দলের ক্রিকেটাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়