শিরোনাম
◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৪, ১১:১৪ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির মাস সেরা হওয়ার দৌড়ে শারমিন আক্তার সুপ্তা

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা দেড় বছর পর বাংলাদেশের জার্সিতে খেলতে নেমেই বাজিমাত করলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দেখালেন ঝলক। দুই ম্যাচে পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিলেন আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড় হওয়ার তালিকায়।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে সুপ্তা করেছেন ৭০ এর বেশি গড়ে ২১১ রান। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে ছিলো নভেম্বরে, একটি ডিসেম্বরে। নভেম্বরের দুই ম্যাচে ৬৯.৫ গড়ে সুপ্তা করেছেন ১৩৯ রান। প্রত্যাবর্তন করা প্রথম ওয়ানডেতেই খেলেন ৯৬ রানের ইনিংস, পরের ম্যাচে তার নামের পাশে ৪৩ রান। এই দুই ইনিংসেই দক্ষিণ আফ্রিকার ন্যাডিন ডি ক্লার্ক ও ইংল্যান্ডের ড্যানিয়েলি ওয়াট হজের সাথে মনোয়ন পেয়েছেন নভেম্বর মাসের সেরা হওয়ার দৌড়ে। শেষ ম্যাচটা ছিলো ডিসেম্বরে, যে ম্যাচে সুপ্তা করেছেন ৭২ রান। 

এদিকে গত মাসে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে দুই দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্স উল্লেখযোগ্য ছিল। হজ ছিলেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক, যেখানে তিনি ১৪২ রান করেন ৭১ গড়ে এবং ১৬৩.২১ স্ট্রাইক রেটে। তাঁর দুটি অর্ধশতক ছিল, যা তাকে অসাধারণ ফর্মে থাকা নির্দেশ করে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার ক্লার্কের পারফরম্যান্সও চমকপ্রদ ছিল। যদিও তিনি হজের মতো বেশি রান করতে পারেননি (৮০ রান), তিনি তাঁর দুই ইনিংসে অপরাজিত থাকার কারণে গড়ে ৮০ রান করেছেন এবং স্ট্রাইক রেট ছিল ১৩৫.৫৯।

  • সর্বশেষ