শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ০৭:৩১ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সামনে শ্রীলঙ্কা দাঁড়াতেই পারলো না। তাদের খেলা দেখে মনে হয়েছে যেনো আত্মরক্ষা করতে মাঠে নেমেছে। ফলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরকারী শ্রীলঙ্কাকে ২৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৭ উইকেট নেয়া মার্কো ইয়ানসেন দ্বিতীয় ইনিংসে ৭৩ রান খরচে শিকার করেন ৪ উইকেট।

দক্ষিণ আফ্রিকার প্রথম বাঁহাতি পেসার হিসেবে এক ম্যাচে ১১ উইকেট নেয়ার কীর্তি গড়লেন তিনি। এর আগের রেকর্ডটি ছিল ব্রেট শুল্টজের। ১৯৯৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই তার বোলিং ফিগার ছিল ১০৬ রানে ৯ উইকেট।
আর মাত্র দুটি উইকেট পেলেই অবশ্য দেশের হয়ে টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ড গড়তেন ইয়ানসেন। কিন্তু কাগিসো রাবাদা, গেরাল্ড কুটসিয়া ও কেশভ মহারাজও নিজেদের মেলে ধরেন দ্বিতীয় ইনিংসে। প্রত্যেকে নেন দুটি করে উইকেট।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন দীনেশ চান্দিমাল। এছাড়া অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ৫৯ ও কুশল মেন্ডিস খেলেন ৪৮ রানের ইনিংস। এর ৫ উইকেটে ১০৩ রান নিয়ে চতুর্থ দিনের শুরু করে সফরকারীরা।  

আগামী ৫ ডিসেম্বর পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়