শিরোনাম
◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ১২:৩০ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে বেলগ্রেডকে ৫-২ গোলে হারালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার সাড়াশি আক্রমণে সার্বিয়ান ক্লাব বেলগ্রেড দিশাহারা। এর পরেও তারা সংঘবদ্ধ আক্রমণ চালিয়েছে। গোলও আদায় করে নিয়েছে দুটি। কিন্তু শেষ রক্ষা হয়নি। উয়েফা চ্যাম্পিয়নস লিগে রেড স্টোর বেলগ্রেডকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই এস্পানিওলের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে বার্সেলোনা। খেলার ১২ মিনিটের মাথায় স্বাগতিকদের এগিয়ে নেন দানি ওলমো।

ঘরের মাঠে শুরুতেই বার্সেলোনার জালে বল জড়িয়েছিলো রেড স্টার। কিন্তু অফসাইডে কাটা পড়ে সেই গোল। ১৩ মিনিটে লিড নেয় বার্সেলোনা। রাফিনিয়ার ফ্রি কিক থেকে দারুন হেডারে স্কোর শিটে নাম তোলেন ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ। ২৭ মিনিটে সমতায় ফেরে রেড স্টার। সিলাসের গোলে উৎসবে মাতে স্বাগতিক ভক্তরা। 

এরপরই স্বরুপে ফেরে বার্সা, ৪৩ মিনিটে আবারো দলকে এগিয়ে দেন লেভানডোভস্কি। ৫৩ মিনিটে দলের তৃতীয় গোলটিও করেন এই পোলিশ স্ট্রাইকার। গোল উৎসবে যোগ দেন দারুন ফর্মে থাকা রাফিনিয়া। ৫৫ মিনিটে স্কোর শিটে নাম তোলেন এই ব্রাজিলিয়ান। ম্যাচের ৭৬ মিনিটে বার্সার ৫ম গোল করেন ফেরমিন লোপেজ।৮৪ মিনিটে রেড স্টার এক গোল শোধ দিলেও, ৫-২ গোলে বড় জয় পায় হ্যান্সি ফ্লিক্সের দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়