শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ০৫:৫৯ বিকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহ কালীগঞ্জের কৃতি সন্তান ফুটবলার তাসিনকে সংবর্ধনা 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : সম্প্রতি কম্বোডিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কনফিডারেশন (এএফসি)অনূর্ধ্ব -১৭ এশিয়ান কাপ ২০২৫ -এ অংশ নেয় বাংলাদেশ দল।  এই দলের অন্যতম কৃতি ফুটবলার সদস্য হিসেবে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার হেলাই গ্রামের তাসিন হাসান।দেশের হয়ে বিদেশের মাটিতে খেলতে যাওয়া গ্রামের একমাত্র  ফুটবলারকে  ফুলেল সংবর্ধনা দিয়েছে হেলাই ফুটবল একাদশ এবং গ্রামবাসীরা। তাসিনের সংবর্ধনা উপলক্ষে বুধবার হেলাই গ্রামে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনও করা হয়। ম্যাচ শুরু আগে  সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে গ্রামের সুশীল সমাজের প্রতিনিধি এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ক্ষুদে ফুটবলার তাসিনকে প্রথমে ফুল দিয়ে বরণ করে নেন এবং তার হাতে উপহার তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন হেলায় ফুটবল একাদশের টিম ম্যানেজার এবং ফুটবল সংগঠক সবুর হোসেন,সোলাইমান মাস্টার মাহবুবুর মুন্সী, ওয়াজেদ আলী মাস্টার, সাবেক ফুটবলার আবুল কালাম, তরিকুল ইসলাম, আনারুল ইসলাম,আব্দুল হামিদ,হাফিজুর রহমান,  মারুফ হোসেন, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।পরে তাসিনের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত হেলাই ফুটবল একাদশ এবং কালিগঞ্জ ফুটবল একাডেমির মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে ধারাবিবরণী করেন রবিউল ইসলাম। 

তাহসিনের সংবর্ধনা এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক এবং হেলায় ফুটবল একাদশের টিম ম্যানেজার সবুর হোসেন বলেন, ফুটবল খেলায় হেলায় গ্রামের ঐতিহ্য রয়েছে। অনেক ভালো ভালো ফুটবল খেলোয়াড় এই গ্রামের মাঠ থেকে উঠে এসেছে। এখনো তরুণ উদীয়মান খেলোয়াড়রা রয়েছে আমার টিমে।তাদেরই একজন তাসিম। সেই প্রথম যে কিনা বিদেশের মাটিতে খেলতে গেলো। তাসিন আমাদের গর্ব। দোয়া করি ও সামনের দিকে আরো এগিয়ে যাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়