শিরোনাম
◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৪, ১১:৪৫ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কনফারেন্স লিগে চেলসির দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক: নব্বই মিনিটের লড়াইয়ে নিরঙ্কুশ প্রাধান্য ছিলো ইংলিশ ক্লাব চেলসির। যার ফলে সহজ জয়ও পায় তারা। কনফারেন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ান ক্লাব জেন্টকে ৪-২ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি।  

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে পুরোটা সময় আধিপত্য ছিল চেলসির। ম্যাচের ১২তম মিনিটেই রেনাতোর গোলে লিড পায় চেলসি। বক্সের ডানপ্রান্ত থেকে মিখাইলো মুদরিকের ক্রস বাঁ প্রান্তে থেকে হেডে জালে জড়ান পর্তুগিজ লেফটব্যাক। ১৯ মিনিটে ডিউসবারি-হলের জোরালো শট ফিরিয়ে হতাশ করেন জেন্ট গোলরক্ষক ড্যাভি রয়েফ। প্রথমার্ধে খুব একটা আক্রমণে দেখা যায়নি জেন্টকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে নেয় চেলসি। ৪৬তম মিনিটে দিসাসির লং পাস থেকে গোল করেন নেতো। ৫০তম মিনিটে গুওজনসেনের ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান ওতানাবে। তবে চেলসিকে বেশিক্ষণ অস্বস্তিতে থাকতে হয়নি। ১২ মিনিট পর বক্সে বল পেয়ে জোরালো শটে ব্যবধান ৩-১ করে নেন এনকুনকু। ৭০তম মিনিটে ব্যবধান ৪-১ করেন ডিউসবারি-হল।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডিনের পাস থেকে সান্ত¡নার গোলে ব্যবধান কমিয়ে নেন জেন্টের ওমরি। ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়