শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের ভিড় ও তদবির ঠেকাতে প্রধানমন্ত্রীর যে নতুন উদ্যোগ! ◈ বাইক থেকে নৌযানসহ আরও যেসব ক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে! ◈ সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪০ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা পঞ্চমবারের মতো গ্রেকো-রোমান কুস্তি বিশ্ব চ্যাম্পিয়ন ইরান

ইরানের অনূর্ধ্ব-২০ গ্রেকো-রোমান কুস্তি দল বুধবার স্পেনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছে।

জাতীয় অনূর্ধ্ব-২০ ইরানি কুস্তি দল চারটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জিতে স্পেনের পন্টেভেদ্রায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে।

৫৫ কেজিতে আলি আহমাদি ওয়াফা, ৬০ কেজিতে মোহাম্মদ মাহদি ঘোলামপুর, ৬৭ কেজিতে আহমাদরেজা মোহসেনেজাদ এবং ৭৭ কেজিতে আলিরেজা আবদেভালি চারটি স্বর্ণপদক জিতেছেন।

অন্যদিকে, আবুলফজল ফাথি জাঙ্গি ১৩০ কেজিতে রৌপ্য পদক এবং এরফান জারকানি ৬৭ কেজিতে ব্রোঞ্জ পদক জিতেছেন।

এবার দিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা পঞ্চমবার শিরোপা জয় করল ইরান। সূত্র: মেহর নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়