শিরোনাম
◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২৩ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কা নারী দলকে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সংক্ষিপ্ত ভার্সনের শুরুতেও পারলো না শ্রীলঙ্কা। ওয়ানডেতে ১-০তে সিরিজ জেতার পর টি-টোয়েন্টিতেও দাপুটে শুরু বাংলাদেশ নারী এ’ দলের। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক শ্রীলঙ্কার মেয়েদের ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। 

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কাগজে-কলমে ‘এ’ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারা। 

দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে জয়ের পর পাঁচ ম্যাচ টি-টোয়েন্টিতে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। আজ (বৃহস্পতিবার) কলম্বোর পি সারা ওভালে শুরুতে ব্যাট করতে ৭ উইকেটে ১১২ রানের বেশি পুঁজি গড়তে পারেনি স্বাগতিক মেয়েরা। জবাবে ১৮ দশমিক ৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত হয়ে যায় ইয়াং টাইগ্রেসদের।

  • সর্বশেষ