শিরোনাম
◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো!

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩৩ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রীড়া দলকে অভিনন্দন দেওয়ার গেজেট প্রকাশ করলো উপদেষ্টা পরিষদ

স্পোর্টস ডেস্ক: টেস্টে পকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় এবং সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন যুব ফুটবল দলকে উপদেষ্টা পরিষদের অভিনন্দন গেজেট আকারে প্রকাশ করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। দেশের ক্রীড়াঙ্গনে কোনো দল বা ক্রীড়াবিদকে দেওয়া অভিনন্দনের গেজেট প্রকাশ এটাই প্রথম।

বাংলাদেশ ক্রিকেট দল রাওয়ালপিন্ডিতে হওয়া প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছিল। অন্যদিকে গত ২৮ আগস্ট সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যুব ফুটবল দল।

এরপর গত ২৯ আগস্ট অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় দল দুটিকে অভিনন্দন জানানো হয়। গত রোববার দুটি দলকে দেওয়া উপদেষ্টা পরিষদের অভিনন্দন প্রস্তাব গেজেটে অন্তর্ভূক্ত করা হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশ সংস্কার শুরু হয়েছে। দুটি ক্রীড়া দলকে অভিনন্দন দেওয়ার ক্ষেত্রে নতুনত্ব দেখালো নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়