শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশ থেকে পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব! ◈ সরকারি দামে মিলছে না সার, দিশাহারা কৃষক! ◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২০ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে ধূমপান করলেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী

স্পোর্টস ডেস্ক: এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরিতে ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষীকে যেভাবে তুলে ধরেছে তাতেই দর্শকদের মনে গেঁথে গেছেন তিনি। ধোনিকে পছন্দ করে এমন প্রতিটি সমর্থকই তার স্ত্রীকেও পছন্দ করেন। তবে সম্প্রতি এক ঘটনার মাধ্যমে সমালোচনার মুখে পড়লেন সাক্ষী।

ছুটি কাটাতে গিয়ে প্রকাশ্যে ধূমপান করেছিলেন সাক্ষী। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়ার পর সমালোচিত ধোনির স্ত্রী। অবশ্য অনেকে পাশেও দাঁড়িয়েছেন।

গ্রিসে সস্ত্রীক ছুটি কাটাতে গিয়েছেন ভারতীয় সাবেক অধিনায়ক ধোনি। তার নিজের কোনও ছবি প্রকাশ্যে না এলেও সাক্ষী বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যদিও যে ছবির কারণে তিনি সমালোচিত সেটি তিনি পোস্ট করেননি। করেছেন অভিনেত্রী কারিশ্মা তান্না, যিনি ধোনির স্ত্রীর সঙ্গেই গ্রিসে ছুটি কাটাচ্ছেন।

অভিনেত্রী কারিশ্মা বেশ কিছু ‘স্টোরি’ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার মধ্যেই একটিতে দেখা গেছে, বেশ কিছু মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা সাক্ষী সিগারেট ধরাচ্ছেন। সেই ছবি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় সমালোচনা।

তবে এই প্রথম নয়, অতীতেও সাক্ষীর ধূমপানের ছবি ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। কলেজে পড়ার সময় ধূমপানের একটি ছবি ঘিরে বেশ চর্চা হয়েছিল। যদিও কোনও ক্ষেত্রেই সাক্ষীর তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শুধু তাই নয়, একটি পার্টিতে গিয়ে ধোনি হুক্কা খাচ্ছেন, এমন ছবিও ছড়িয়ে পড়েছিল। সেই ছবি প্রকাশ্যে আসার পরেও কেউ কেউ এমন কাজের নিন্দা করেছিলেন। তবে অনেকে পাশে দাঁড়িয়ে এ-ও বলেছিলেন, একজন ক্রিকেটার ব্যক্তিগত জীবনে কী করছেন, তা নিয়ে চর্চা না করাই ভালো। বরং গোপনে ছবি তোলা সেই ছবিশিকারীকে নিশানা করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়