শিরোনাম
◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ◈ ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ, সিকিমে ২০ মিনিট অবস্থান: নেপথ্যে কী? ◈ জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক, আবেদন করা যাবে ঘরে বসেই ◈ চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি কার্যালয় চালু, বাড়বে চীনা বিনিয়োগ ◈ বর্জ্য ব্যবসায় বিল গেটসের হাজার কোটি ডলারের মুনাফা, অথচ ল্যান্ডফিল থেকে ছড়াচ্ছে বিপুল মিথেন দূষণ

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ১২:৫০ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিম্পিকে স্বর্ণ জিতে ৪০ বছর পর মায়ের ব্যর্থতা ঘোচালেন ম্যাকিনটোশ

স্পোর্টস ডেস্ক: কানাডার ১৭ বছর বয়সী জিল হার্সটেড ১৯৮৪ সালে অলিম্পিকে নারীদের সাঁতার ইভেন্টে ২০০ মিটার বাটারফ্লাইয়ে অংশ নিয়েছিলেন। ওই সময়ে নবম হয়ে আসর শেষ করতে হয়েছিলো তাকে। 

৪০ বছর পর অলিম্পিকে নারীদের সাঁতার ইভেন্টে ২০০ মিটার বাটারফ্লাইয়ে অংশ নেন হার্সটেডের মেয়ে সামার ম্যাকিনটোশ। মায়ের মতো ব্যর্থতার স্বাদ নিতে হয়নি তাকে।
প্যারিস অলিম্পিকে নারীদের সাঁতারে ইভেন্টে ২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতে রেকর্ড বইয়ে নাম তুলেন ১৭ বছর বয়সী ম্যাকিনটোশ। ১৭ বছর বয়সে মা না পারলেও, মেয়ে সাফল্যের স্বাদ নিয়েছেন।

২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ২ মিনিট ৩.০৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতে নেন ১৭ বছর বয়সী ম্যাকিনটোশ। এই ইভেন্টে ২ মিনিট ০৩.৮৪ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেন যুক্তরাষ্ট্রের রেগান স্মিথ এবং ব্রোঞ্জ জিতেন চীনের ঝ্যাং ইউফেই। ঝ্যাং সময় নিয়েছেন ২ মিনিট ০৫.০৯ সেকেন্ড।

সোনা জয়ের পর দৌড়ে গিয়ে মা’কে জড়িয়ে ধরেন ম্যাকিনটোশ। পরে নিজের অনুভূতি জানাতে গিয়ে ম্যাকিনটশ বলেন, ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে স্বর্ণ জিততে পারা আমার জন্য দারুণ এক অর্জন। 

এই ইভেন্টে আমার মাও অংশ নিয়েছিলো। তার সাথে আনন্দের মুহূর্তটা ভাগাভাগি করে নিয়েছি। আমি জানি, আমরা পরিবারের বাকি সদস্যদের মত তিনিও আমাকে নিয়ে গর্বিত। চ্যানেল২৪

এসবি২

  • সর্বশেষ