শিরোনাম
◈ অর্থনৈতিক সংকট কাটিয়ে উচ্চ মধ্যম আয়ের দেশে হিসেবে মর্যাদা পেল শ্রীলঙ্কা ◈ রেকর্ডভাঙা তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের প্রাণহানি ◈ রুদ্ধশ্বাস লড়াই শেষে ৩-২ ব্যবধানে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ◈ রপ্তানির প্রধান খাতে ধাক্কা, কমেছে পোশাক শিল্পের বৈদেশিক আয় ◈ ট্রাম্প কি বালোগানের নিষেধাজ্ঞা তুলে দিতে পারবেন? সমর্থকদের জল্পনা ◈ অবশেষে দেড় লাখ টাকায় মীমাংসা, ১২ দিন অনশনের শেষে প্রেমিকের বাড়ি ছাড়লেন নুসরাত! ◈ শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা, ভোগান্তিতে শতাধিক যাত্রী ◈ এডিপিতে প্রকল্পের জট বাড়ছেই, সময় ও ব্যয় দুটোই ঊর্ধ্বমুখী ◈ বিশ্বকাপের খেলা ঘিরে নিরাপত্তা জোরদার, বড় স্ক্রিনে থাকবে পুলিশের নজর ◈ বাংলাদেশ-চীন ঘনিষ্ঠতায় নজর রাখছে ভারত: জয়সওয়াল

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৫:৪১ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেনিসে এন্ডি মারে অধ্যায়ের সমাপ্তি

স্পোর্টস ডেস্ক: আগেই অবসরের ঘোষণা দিয়ে রেখেছিলেন। জানিয়েছিলেন, প্যারিস অলিম্পিকের ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। তবে বিদায়টা রঙ্গিন হলো না স্যার অ্যান্ড্রি ব্যারন মারের। হেরেই বিদায় নিতে হলো এন্ডি মারে নামে এই কিংবদন্তি টেনিস তারকাকে।

বৃহস্পতিবার পুরুষদের দ্বৈত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিৎজ ও টমি পল জুটির কাছে ৬-২, ৬-৪ ব্যবধানে হেরে যায় গ্রেট ব্রিটেনের মারে ও ড্যান ইভানস জুটি।

চোটের কারণে আগেই ব্যক্তিগত ইভেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন মারে। তিনি বলেন, ‘নিজের ক্যারিয়ার, অর্জন ও এই খেলায় যতটুকু অবদান রাখতে পেরেছি, তা নিয়ে আমি গর্বিত। অবশ্যই এটা আবেগের। কারণ, এটাই (আমার) শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। তবে এখন আমি সত্যিই খুশি। যেভাবে শেষ হলো, তাতে আমি খুশি। এটা ভালো লাগছে যে অলিম্পিকে নিজের ইচ্ছা অনুযায়ী শেষ করতে পেরেছি। কারণ, (চোটের কারণে) গত কয়েক বছরে এর কোনো নিশ্চয়তা ছিল না।’

২০০৫ সালে ৪০৭ নম্বর খেলোয়াড় হিসেবে পেশাদার টেনিস খেলা শুরু করেন কিশোর মারে। এরপর দুর্দান্ত পারফর্ম করে ২০১৬ সালে চলে আসেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। বর্ণাঢ্য ক্যারিয়ারে জেতে নিয়েছেন তিনটি গ্র্যান্ড স্লাম।

২০১৩ ও ২০১৬ সালে উইমলম্বডন গ্র্যান্ডস্লাম জেতেন মারে। ২০১২ সালে জেতেন ইউএস ওপেন। এছাড়া সোনালি ক্যারিয়ারে ১১টি বড় প্রতিযোগিতামূলক আসরের ফাইনাল খেলেন এই ব্রিটিশ টেনিস কিংবদন্তি।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়