শিরোনাম
◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৭:১৫ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাঁতারে বিশ্ব রেকর্ড গড়ে পান ঝানলের স্বর্ণ জয়

স্পোর্টস ডেস্ক: সাঁতার মাতিয়ে রাখলো প্যারিস অলিম্পিক গেমস। একের পর এক রেকর্ড যেনো নিত্যদিনের ঘটনা। বৃহস্পতিবার প্যারিসের লা ডিফেনসে অ্যারেনায় ঝড় তুলে সোনা জিতেছেন পান ঝানলে। সাঁতার পুলে এতটাই ঝড় তুলেছেন যে তাতে রেকর্ড বইয়ে নাম তুলেছেন চীনের সাঁতারু। পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
রেকর্ড গড়ার পথে প্যারিস অলিম্পিকে সাঁতারে চীনকে প্রথম সোনা এনে দিয়েছেন ঝানলে।

৪৬.৪০ সেকেন্ডে সোনা জিতে নিজের গড়া রেকর্ডকেই ভেঙে দিয়েছেন। ছয় মাস আগে দোহায় ৪৬.৮০ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টেই বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। প্যারিস অলিম্পিকে নিজেকে আরো অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ১৯ বছর বয়সী সাঁতারু।

ঝানলে সোনা জয়ের পথে পেছনে ফেলেছেন রিও অলিম্পিকের স্বর্ণজয়ী ও টোকিও অলিম্পিকের রুপাজয়ী কাইল চালমার্সকে।

৪৭.৪৮ সেকেন্ড সময় নিয়ে এবারও রুপাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে অস্ট্রেলিয়ান সাঁতারুকে। ৪৭.৪৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন রোমানিয়ান সাঁতারু ডেভিড পোপোভিচ।
রেকর্ড গড়ে সোনা জিতেছেন, এমনটা বিশ্বাসই করতে পারছেন না ঝানলে। খেলা শেষে তিনি বলেছেন, রেকর্ড ভেঙেছি এটা শোনার পর বিস্মিত হয়েছি।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়