শিরোনাম
◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার ◈ বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ (ভিডিও) ◈ প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে নৈতিকভাবে ভাবতে হবে: জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জামায়াতের আমির

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ১০:৩২ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার ভাই-বোনদের উপর কোনো সহিংসতা দেখতে চাই না: মুশফিক

আহমেদ ফয়সাল: চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরব পুরো দেশ। এই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নিষ্ঠুর হামলার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয়রা। এবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।

মুশফিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। সেই ক্যাম্পাসের পরিবেশও বর্তমানে ভালো অবস্থায় নেই। তাই এই সহিংসতা বন্ধ করতে মুশফিক বলেন, আমার ভাই-বোনদের উপর কোনো সহিংসতা দেখতে চাই না।

বুধবার (১৭ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে মুশফিক লেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যাঁরা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাঁদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেয়া কঠিন কোন ছাত্রের জন্য যে তাঁর শিক্ষক হেনেস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোন উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক।

চলমান এই আন্দোলনের দ্রুত সমাধান চেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার সংশ্লিষ্টদের কাছে সমাধান চেয়েছেন। এ বিষয়ে তিনি লেখেন, সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান  করুন। আমিন।

এএফ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়