শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০১:৫৭ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিরার গান

মাঝ বিরতি দীর্ঘায়িত হওয়া বিরক্ত কলাম্বিয়া কোচ

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে দর্শকদের মনোরঞ্জনের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। সেখানে গান গাইবেন পপ তারকা শাকিরা। আর্জেন্টিনা ও কলাম্বিয়ার ফাইনাল ম্যাচে বিরতির সময় তিনি গান গাইবেন। কিন্তু ব্যাপারটি মোটেও স্বাভাবিকভাবে নিচ্ছেন না কলাম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো। তিনি এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

শাকিরার গানের জন্য ফাইনাল ম্যাচে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিরতির সময় গান গাইবেন তিনি। কিন্তু মাত্র ১৫ মিনিটের বিরতিতে শাকিরার পারফম্যান্স সম্ভব নয়। তাইতো বিরতির সময় বাড়ানো হয়েছে। নির্ধারিত ১৫ মিনিটের 
বিরতির পরিবর্তে ২০ মিনিট বা তার বেশি সময় বিরতি পাবে খেলোয়াড়রা। এ বিষয়টি পছন্দ হয়নি কলাম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জোর। তিনি এর সমালোচনা করেছেন। 

লরেঞ্জোর মতে বিরতির সময়ে বেশি হওয়াতে খেলোয়াড়দের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলবে। লরেঞ্জো বলেন, আমার মনে হয় অনুষ্ঠানটি সবাই পছন্দ করবে। তবে আমার মতে ফুটবল খেলা ফুটবল খেলার মতই হওয়া উচিত। নিয়ম মতো ১৫ মিনিট বিরতি থাকা উচিত।

এবারের কোপা আমেরিকায় শেষ ষোলোর ম্যাচে বিরতির পর কলাম্বিয়ার খেলোয়াড়রা মাঠে আসতে দেরি করেছিল। সে কারণে কলাম্বিয়াকে জরিমানা গুনতে হয়েছে। সে শাস্তির কথা উল্লেখ করে লরেঞ্জো বলেন, শেষ ষোলোর লড়াইয়ের সময় দেরি হওয়াতে আমাদের জরিমানা গুনতে হয়েছে। কিন্তু এবার গান হবে, সে কারণে ২০ থেকে ২৫ মিনিট পর খেলা শুরু হবে। লম্বা বিরতি হওয়ায় খেলোয়াড়দের ওপর প্রভাব পড়বে।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়