শিরোনাম
◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ ২০৪৫ সালের মধ্যে ঢাকায় ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের পরিকল্পনা ◈ বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে আগ্রহী তুরস্কের রাষ্ট্রীয় কোম্পানি ◈ ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় কর্মী পাবেন সরকারি মাসিক ভাতা ◈ আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানো থেকে হাসিনার পতন ◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি ◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার ◈ বাংলাদেশকে ঘিরে মার্কিন অর্থনৈতিক কৌশল, সামনে বড় বিনিয়োগের সম্ভাবনা

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ১১:০৫ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপা আমেরিকা 

কত প্রাইজমানি পাবে চ্যাম্পিয়ন দল 

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার ফাইনালে সোমবার সকালে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শিরোপা নির্ধারণী ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ কলাম্বিয়া।

স্কালোনির দল টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ খেলে ফাইনালে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে, উরুগুয়ে ও ব্রাজিলের মত দলকে রুখে দিয়ে ফাইনালে উঠে এসেছে কলাম্বিয়া। কোপা আমেরিকার শিরোপা জয়ী দলের ব্যাংক একাউন্টে কত অর্থ যাবে তা জেনে নেওয়া যাক।

টুর্নামেন্টের প্রাইজমানির পরিমাণ ৭২ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪৪ কোটি টাকা)। টুর্নামেন্টে অংশ নিলেই প্রত্যেক দল কমপক্ষে দুই মিলিয়ন ডলার (প্রায় ২৪ কোটি টাকা) পাবে। কোয়ার্টার ফাইনালে খেললে দলগুলোর অর্থ প্রাপ্তির পরিমান দ্বিগুন হবে। অর্থাৎ ৪ মিলিয়ন ডলার (প্রায় ৪৭ কোটি টাকা) পাবে। ইকুয়েডর, ভেনেজুয়েলা, পানামা ও ব্রাজিল পাচ্ছে এই পরিমাণ অর্থ।

চতুর্থ দল পাবে ৬ মিলিয়ন ডলার (প্রায় ৭০ কোটি) এবং তৃতীয় হওয়া দল পাবে ৭ মিলিয়ন ডলার (প্রায় ৮২ কোটি)। ফাইনালে হেরে যাওয়া দলটি পাবে ৯ মিলিয়ন ডলার (প্রায় ১০৫ কোটি) এবং চ্যাম্পিয়ন দল পাবে ১৬ মিলিয়ন ডলার (প্রায় ১৮৭ কোটি টাকা)।

২০২১ সালের কোপার রানার্সআপ ব্রাজিল পেয়েছিল ৮ মিলিয়ন ডলার (প্রায় ৯৪ কোটি) এবং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল ১০ মিলিয়ন ডলার (প্রায় ১১৭ কোটি টাকা)। এবার প্রাইজমানি বেড়েছে।

২০২২ সালের বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার (প্রায় ৪৯২ কোটি টাকা)। যদি আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকাও জয়লাভ করে, তাহলে গত তিন বছরে তাদের আয়ের পরিমাণ দাঁড়াবে ৮৮ মিলিয়ন ডলারে (১০৩১ কোটি টাকা)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়