শিরোনাম
◈ ফ্লাইট বাতিল, ভিসা জটিলতা: প্রবাসী কর্মীদের ওপর প্রভাব ◈ কার্গো সংকট ও কনটেইনার জট: বৈশ্বিক অস্থিরতায় বাণিজ্য ঝুঁকিতে ◈ ভূমি অফিসে সকাল ৯টায় গিয়ে যা দেখলেন প্রতিমন্ত্রী কায়সার কামাল ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা চরমে, একদিনে পাঁচ জাহাজে হামলার খবর ◈ ৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য ◈ খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা ◈ ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান ◈ প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেন ই-হেলথ কার্ড চালুর, রোগীরা কী সুবিধা পাবেন ◈ একা‌ধিক নতুন মুখ নিয়ে বাংলাদেশে সফ‌রে আসছে পাকিস্তান ক্রিকেট দল ◈ ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন টর্পেডো হামলা, নিহত ৮৭ ইরানি সেনা

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৯:২৫ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্বোচ্চ গোলদাতায় মেসি দ্বিতীয় স্থানে

মেসি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি আরো একটা মাইলফলকে পৌঁছালেন। আন্তর্জাতিক ফুুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই আর্জেন্টাইন তারকা। ১০৮ গোল করে ইরানের আলী দায়ির সঙ্গে এতদিন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানটি ভাগাভাগি করছিলেন মেসি। এখন আর ভাগাভাগি নয়, দায়িকে পেছনে ফেলে মেসি এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। দায়ি তৃতীয় স্থানে চলে গেছেন। 

আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল করে শীর্ষে রয়েছেন পতুর্গালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৩০ গোল তার। এই সংখ্যাটা আরো বাড়ানোর সুযোগ ছিল রোনালদোর সামনে। কিন্তু এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে কোনো গোল করতে না পারায় ১৩০ গোলে থেমে আছে তার গোলসংখ্যা।

বুধবার কানাডার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে মেসি তার ক্যারিয়ারের ১০৯তম আন্তর্জাতিক গোল করেছেন। অনেকটা ভাগ্যের ছোঁয়ায় এ গোলটির মালিক হয়েছেন তিনি। এবারের কোপায় এ ম্যাচের আগ পর্যন্ত কোনো গোলের দেখা পাননি মেসি। 

ম্যাচের ৫১ মিনিটে করা মেসির গোলটির মালিক হতে পারতেন এঞ্জো। তার শটে মেসি কোনোমতে পা ছুঁয়ে দিয়ে গোলটির মালিকানা নিয়ে নেন। তার এ গোল নিয়ে কানাডার খেলোয়াড়দের আপত্তির শেষ ছিল না। তারা মেসির বিরুদ্ধে অফসাইডের অভিযোগ এনেছিলেন। কিন্তু রেফারি ভিএআর দেখে তার সিদ্ধান্তে অটল থাকেন।

১৮৬ ম্যাচে ১০৯ গোল করেছেন মেসি। ১৩০ গোল নিয়ে সবার উপরে থাকা রোনালদো খেলেছেন ২১২ ম্যাচ।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়