শিরোনাম
◈ ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও ◈ সরকার নির্ধারিত দামে ডিলাররাও পাচ্ছেন না এলপিজি, বাড়তি দাম গুনছেন ভোক্তারা ◈ উপাচার্য দিনভর অবরুদ্ধ, তিন দিনের জন্য বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ ন্যানোপ্রযুক্তি ও মহাকাশ যন্ত্র উদ্ভাবনে নাসায় কাজ করছেন বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা ◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুন, ২০২৪, ০১:০৫ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২৪, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনকে হারিয়ে এএইচএফ কাপের টানা দ্বিতীয়বার শিরোপা জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: জুনিয়র এএইচএফ কাপ হকির ফাইনালে চীনের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-২১ এই টুর্নামেন্টে নির্ধারিত সময়ের মধ্যেই ৪-২ গোলে চীনকে হারিয়ে টানা দ্বিতীয় বার শিরোপা ঘরে  তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। গত আসরে স্বাগতিক ওমানের বিরুদ্ধে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ।

রোববার (২৩ জুন) সিঙ্গাপুরে অনুষ্ঠিত আসরে চীনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হয়েছে বাংলাদেশের। প্রথম কোয়ার্টারে গোল করতে না পারলেও দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ২২-২৭ মিনিটের মধ্যে হাসান দু’টি ফিল্ড গোল ও আমিরুল পেনাল্টি কর্নার থেকে গোল করেন।

বিরতির পর ৩৩তম মিনিটে চীনের জিয়া লং ফিল্ড গোল করেন। আট মিনিট পর পেনাল্টি কর্নার থেকে চেন আরেকটি গোল করলে খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে। চীনে সমতা আনার আগেই ৫৩তম মিনিটে জয় ফিল্ড গোল করে ব্যবধান বাড়িয়ে ৪-২ করেন। ম্যাচের বাকি সাত মিনিট আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি স্পর্শ করে।

মূলত জুনিয়র এএইচএফ কাপ এশিয়া কাপের বাছাই। এশিয়ার হকিতে পিছিয়ে থাকা দেশগুলো এতে অংশ নেয়। বাংলাদেশ বরাবরই এই টুর্নামেন্টে ফাইনাল খেলেই জুনিয়র এশিয়া কাপ নিশ্চিত করে। এশিয়া কাপে ভারত, পাকিস্তান, কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে আর শেষ পর্যন্ত লড়াই করতে পারে না।

এবার বাংলাদেশ হকি ফেডারেশন অনেক প্রতিবন্ধকতার মধ্যে নারী ও পুরুষ দলকে সিঙ্গাপুরে টুর্নামেন্ট খেলতে পাঠিয়েছে। সিঙ্গাপুরেও বাংলাদেশের দুই দল অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। শত সমস্যা দূরে ঠেলে শেষ পর্যন্ত দুই দলই সফল হয়ে দেশে ফিরছে।

এসবি২

  • সর্বশেষ