শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ০৫:১৫ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৪, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে সাকিব

স্পোর্টস ডেস্ক: ব্যাটে-বলে বাজে পারফরম্যান্স করায় সমালোচনার মুখে পড়তে হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সম্প্রতি ভারতের কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ তাকে টি-টোয়েন্টি থেকে অবসর নিতে বলেছেন। এবার বিশ্বকাপের মধ্যেই আরও একটি খারাপ খবর পেলেন সাকিব। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়ে ৫ নম্বরে নেমে গেলেন তিনি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটে জেতা ম্যাচে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। পরে ব্যাট হাতে করেন ৮ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে ১ ওভারের বেশি বোলিং করাননি অধিনায়ক শান্ত। ব্যাট হাতে দলের গুরুত্বপূর্ণ সময়ে বাজে শটে আউট হয়েছেন মাত্র ৩ রান করে। স্বাভাবিকভাবেই এমন বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে। -অলআউট স্পোর্টস

বুধবার (১২ জুন) আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থার (আইসিসি) প্রকাশিত হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে তিনি শীর্ষস্থান হারিয়েছেন। সাকিবের রেটিং পয়েন্ট এখন ২০৮। এই ফরম্যাটে ২৩১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ অলরাউন্ডার এখন আফগানিস্তানের মোহাম্মদ নবি। পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে মার্কাস স্টয়নিস (২২৫), ওয়ানিন্দু হাসারাঙ্গা (২১৬) এবং সিকান্দার রাজা (২১০)।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়