শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ১০:৫১ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৪, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হালান্ডের জোড়া গোলে টটেনহামকে হারিয়ে লিগ শিরোপার শীর্ষে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারের ঘরের মাঠে মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার (১৪ মে) রাতে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হারিয়েছে সফরকারী দল ম্যানসিটি। সিটির হয়ে বিরতির পর দুটি গোলই করেছেন আরলিং হালান্ড। এই জয়ে আর্সেনালকে টপকে প্রিমিয়ার লিগ শিরোপার শীর্ষে উঠলো পেপ গার্দিওলার শীষ্যরা।

৩৭ ম্যাচে সিটির পয়েন্ট ৮৮, সমান ম্যাচ খেলে মিকেল আর্তেতার দলের পয়েন্ট ৮৬। আগামী ১৯ নভেম্বর ওয়েস্ট হামকে হারালেই টানা চতুর্থ লিগ শিরোপা জিতবে সিটি। আর্সেনালের সুযোগ থাকবে শুধু সিটি পয়েন্ট খোয়ালে।

ম্যাচের ৫২তম মিনিটে কেভিন ডি ব্রুইনার গোলমুখে বাড়ানো বল পেয়ে পায়ের টোকায় জালে বল জড়ান হালান্ড। এই গোলটিই অবশ্য শোধ দেওয়ার সহজ সুযোগ পেয়েছে টটেনহাম। ম্যাচের ৮৬তম মিনিটে সিটির বদলি গোলকিপার স্টেফান ওরটেগাকে একা পেয়ে যান হিউন মিন সন। কিন্তু টটেনহামের কোরিয়ান তারকা তাড়াহুড়া করে শট নেন সোজাসুজি, এগিয়ে আসা ওরটেগা এক পা বিছিয়ে দিয়ে গোল প্রতিহত করে ফেলেন। সূত্র: প্রথম আলো 

তবে সনের মিসের পর যোগ করা সময়ে (৯০+১) সিটি উল্টো দ্বিতীয় গোলও পেয়ে যায়। জেরেমি ডকুকে পেদ্রো পোরো বক্সের ভেতরে ফেলে দিলে পেনাল্টি পায় সিটি। যা জোরালো শটে কাজে লাগাতে ভুল হয়নি হালান্ডের। লিগে এটি তার ২৭তম গোল।

এই গোলে সিটির পয়েন্ট তালিকার এক নম্বরে ওঠা নিশ্চিত তো হয়েছেই, গোল ব্যবধানেও আর্সেনালের কাছাকাছি পৌঁছে গেছে সিটি। আর্সেনালের গোল ব্যবধান ৬১, সিটির ৬০। অবশ্য গোল ব্যবধানের প্রশ্ন তখনই আসবে, যদি শেষ ম্যাচে সিটি ড্র করলে বা হারলে দুই দলের পয়েন্ট সমান হয়ে যায়। আপাতত পয়েন্টে এগিয়ে সিটিই।

এএফ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়