শিরোনাম
◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর ◈ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত হতে পারেনি ঢাকা ◈ ট্রাম্পের সোশ্যাল পোস্টের মাধ্যমে মোদির প্রশংসা প্রচারে মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের! ◈ ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসঙ্গী হচ্ছেন যারা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৪, ০১:০৯ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৪, ০১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ জামালকে ২-১ ব্যবধানে হারালো আবাহনী

স্পোর্টস ডেস্ক: ঈদের ছুটি কাটিয়ে ফুটবল খেলতে নেমে জয় দিয়ে শুরু করেছে আবাহনী লিমিটেড। শুক্রবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামালের বিরুদ্ধে ২-১ ব্যববধানে জয় পায় আবাহনী।

ম্যাচের ৮ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় শেখ জামাল। আবু তোরের পাসে বক্সের একটু বাইরে থেকে বল পেয়ে মোহাম্মদ আব্দুল্লাহ জোরালো শটে গোলরক্ষক শহিদুল আলম সোহেলের পাশ দিয়ে জালে জড়ান।

ম্যাচে ২৮তম মিনিটে গোল শোধ করে সমতা ফেরে আবাহনী। কর্নেলিয়াস স্টুয়ার্টের শট গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। ফিরতি বলে সামনে থেকে জোনাথন ফারনান্দেজ দারুণ প্লেসিং শটে বল জালে জড়ান। পরে যোগ করা সময়ের শুরুর দিকে লিড নেয় আবাহনী। যোগ করা সময়ের শেষ দিকে শেখ জামালও সমতায় ফিরতে পারত। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি। আবু তোরের জোরালো শট অল্পের জন্য ক্রস বারের ওপর দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে শে জামাল সেভাবে খেলতে পারেনি। আবাহনী ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে আরও। ৭৭ মিনিটে শেখ জামাল গোললাইনে একটি সেভ করে। গোলরক্ষকের ওপর দিয়ে আবাহনীর ব্রাজিলিয়ানের শট প্রিতম মিস করেন। কিন্তু ডিফেন্ডার তাজউদ্দিন শেষ মুহূর্তে গোললাইন সেভ করে দলকে তৃতীয় গোল খাওয়া থেকে রক্ষা করেন।

এই জয়ে আবাহনী ১২ ম্যাচে ষষ্ঠ জয়ে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সমান ম্যাচে শেখ জামাল ১৫ পয়েন্টে পঞ্চম স্থানে নেমে গেছে। পুলিশ ১৭ পয়েন্টে চতুর্থ স্থানে ওঠে এসেছে। আগের ১১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই আছে শেখ রাসেল।

  • সর্বশেষ