শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৪, ০১:৪৩ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৪, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আগে থেকেই পিছিয়ে ছিল আর্সেনাল। প্রথম লেগে ২-২ গোলে ড্র করলেও পরের লেগে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। ফলে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ।

বুধবার (১৭ এপ্রিল) আলিয়াঞ্জ এরিনায় শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুই দল। তবে প্রথমার্ধে কোনো গোল না হওয়ায় গোলশূন্য রেখেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ৬৩তম মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন জশুয়া কিমিখ।

ম্যাচের ৮৭তম মিনিটে পোস্ট ঘেষে ওদেগো চমৎকার একটি শট নেন। তবে মিউনিখের গোলকিপার নয়্যারের হাত ছুঁয়ে বাইরে চলে যায় শটটি। বাকি সময়ে গোলের তেমন কোনো সম্ভাবনা জাগাতে পারেনি আর্সেনাল। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। -যমুনা

এতে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদকে পেয়েছে বায়ার্ন মিউনিখ। তাই ফাইনালে উঠতে হলেও এবার চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ শিরেপাধারীদের কাছে কঠিন পরীক্ষা দিতে হবে জার্মান ক্লাবটিকে।

এএফ/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়