শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ১১:৪৬ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতির অভিযোগে স্পেনের সাবেক ফুটবলার লুইস রুবিয়ালেস আটক

লুইস রুবিয়ালেস

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ সুপার কাপ স্পেন থেকে সৌদি আরবে আয়োজনের চুক্তিতে দুর্নীতির অভিযোগে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সাবেক প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসকে আটক করেছে পুলশ। ডোমিনিকান রিপাবলিকে সফর শেষে স্পেনে ফিরলে বুধবার (৩ এপ্রিল) মাদ্রিদের বিমানবন্দর থেকে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক স্পানিশ এই ফুটবলারকে আটক করা হয়।

ইএসপিএনের খবর, স্পেনের রাজধানীতে পৌঁছানোর প্রায় এক ঘণ্টা পর পুলিশের সেন্ট্রাল অপারেশনাল ইউনিট ডিপার্টমেন্ট (ইউসিও) রুবিয়ালেসকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। স্পেন থেকে সুপার কাপ সৌদিতে নিয়ে রুবিয়ালেসের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার যে অভিযোগ উঠেছে, তা অস্বীকার করেছেন তিনি।

রুবিয়ালেস ও বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকের প্রতিষ্ঠান কসমসের মধ্যস্থতায় স্পেন থেকে সুপার কাপ সরিয়ে নেওয়ার চুক্তিটি হয় ২০১৯ সালে। তখন প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তি করা হয়। যার মূল্য ছিল ১২ কোটি ইউরো। পরে তা ২০২৯ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। -বিডিনিউজ

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে রুবিয়ালেসকে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণের প্রেক্ষিতে, প্রসিকিউটররা তার আড়াই বছরের কারাদণ্ড চেয়েছেন।

বর্তমানে নিষিদ্ধ ফুটবল কর্মকর্তা রুবিয়ালেসকে নিয়ে বিতর্কের শেষ নেই। গত বছর মেয়েদের বিশ্বকাপ ফাইনালের পর পদকমঞ্চে স্পেনের ফরোয়ার্ড জেনিফার এরমোসোকে জোর করে চুমু দিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। এর জন্য আরইএফএফ-এর প্রধানের দায়িত্ব হারান তিনি। তাকে তিন বছরের জন্য নিষিদ্ধও করে ফুটবল ফেডারেশন (ফিফা)। ওই চুমু কাণ্ডের জন্যও রুবিলিয়াসকে আড়াই বছরের কারাদন্ড চেয়েছেন স্পেনের সরকারি কৌঁসুলিরা।

এফএ/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়