শিরোনাম
◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট টেস্ট থেকে নেওয়া শিক্ষা চট্টগ্রামে কাজে লাগাতে পারিনি: লিপু

গাজী আশরাফ হোসেন লিপু

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজে শুধু ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে প্রতিদ্বন্দ্বীতা হলেও দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই বড় ব্যবধানে হেরেছে টাইগার সেনারা। বাংলাদেশের এমন হার দেখে আক্ষেপ করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান নির্বাচক বলেন, টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও দুটো টেস্টে আমরা কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারিনি। চট্টগ্রামের উইকেট অত ভাঙে না। অথচ সেখানেই এক বোলিং ছাড়া বাকি দুই বিভাগে আমরা প্রত্যাশার কাছাকাছিও যেতে পারিনি। টেস্টে মাত্র এক বিভাগে ভালো করলে যে রকম ফলাফল করার কথা, সে রকম ফলাফলই হয়েছে।

জাতীয় দলের সাবেক এই অধিনায়কের পর্যবেক্ষণ টেস্ট ক্রিকেটের মেজাজ, মনোযোগ, দক্ষতা এবং পরিস্থিতি সঠিকভাবে বুঝতে বেশির ভাগ ক্ষেত্রেই ব্যাটসম্যনরা ব্যর্থ হয়েছেন, সিলেট টেস্ট থেকে নেওয়া কোনো শিক্ষা আমরা চট্টগ্রামে কাজে লাগাতে পারিনি। এটাই আমার দুঃখের কারণ। -প্রথম আলো

গাজী আশরাফ জানান, সিলেট ও চট্টগ্রাম দুই টেস্টের কোনোটিতেই বাংলাদেশ হোম কন্ডিশনের সুবিধা নেয়নি। সিলেটে উইকেট ছিল সবুজ, স্পোর্টিং। চট্টগ্রামে ব্যাটিং সহায়ক। দুই দলের জন্যই সমান সুবিধা। আর তাতেই দেশের ক্রিকেটের প্রকৃত চিত্রটা উঠে এল।

এফএ/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়