শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৯:২৫ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি করার যৌথ আলোচনা চলছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায়

স্পোর্টস ডেস্ক: ফুটবলের চ্যাম্পিয়নস লিগের আদলে শুরু হয়েছিল চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। কিন্তু কয়েক আসর পর সেটি বন্ধ হয়ে যায়। অবশেষে দশ বছর পর আবারও আলোর মুখ দেখতে পারে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। টুর্নামেন্টটি পুনরায় চালু করার লক্ষ্যে  ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

 আইপিএল, সিপিএলের মতো টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে সাড়া ফেলেছিল চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। কিন্তু ২০১৪ সালের পর আসরটি আর মাঠে গড়ায়নি। পুনরায় এই টুর্নামেন্ট চালুর লক্ষ্যে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। 

বিশ্বের ভিন্ন ভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির পর উক্ত টুর্নামেন্টটির জন্য সময় বের করাই চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স। বিসিসিআই, সিএ এবং ইসিবির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নিক কামিন্স বলেন, ‘চ্যাম্পিয়নস লিগটা একটু আগেই শুরু করা হয়েছিল। ওই সময় এ ব্যাপারে ধারণা ছিলো না। তবে এটা এখন আবার শুরু করা যায়। এ বিষয়ে বিসিসিআই, সিএ এবং ইসিবির মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে আমি জানি। এখন শুধু আইসিসি থেকে সময় বের করা দরকার।

চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ আসরে আইপিএল থেকে তিনটি, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার লিগ থেকে দুটি এবং ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ড থেকে একটি করে দল অংশ নিয়েছিল। নতুন করে যদি আবারও চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি মাঠে গড়ায় সেক্ষেত্রে আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পাশাপাশি বিপিএল, এসএ টি-টোয়েন্টি থেকেও দল অংশ নিতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

এলআরবি/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়