শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৪, ০৩:০৪ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৪, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার মনে হয় না, আমি জাতীয় দলের তিন নম্বর গোলকিপার: জিকো

জিকো

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের অবিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো শৃঙ্খলা ভঙ্গের কারণে বিশ্বকাপ প্রাক ও বাছাই পর্বের আগের চারটি ম্যাচ খেলতে পারেননি। অনেক আশা করেছিলেন ঘরের মাঠে ফিলিস্তিনের বিপক্ষে খেলবেন তিনি। এবারও দুর্ভাগ্য। শ্রাবণকে খেলিয়ে জিকোকে তিন নম্বর গোলকিপার করে রাখলেন কোচ হাভিয়ের কাবরেরা। -বাংলা ট্রিবিউন

তাতেই হৃদয় ভেঙে গেছে জিকোর। তবে জাতীয় দলে তিন নম্বর গোলকিপার হিসেবে খেলতে হবে, তা মানতে পারছেন না কক্সবাজার থেকে উঠে আসা এই গোলকিপার। জিকো এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দুঃখ প্রকাশ করে বলেন, আমি মনে করেছি কুয়েতে খেলতে পারবো। সেখানে নিজেকে না দেখে খারাপ লেগেছে। ঢাকায় খেলার আশা বেড়ে গিয়েছিল। একাদশে নাম না দেখে আবারও হতাশ হই। এমনকি মিতুলের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পরও যখন দেখলাম আমি না, শ্রাবন নামছে, তখন আরো খারাপ লেগেছিল।

মাত্র কয়েক মাসের ব্যবধানে এক থেকে তিন নম্বরে নেমে গেছেন জিকো। যা তিনি মানতে পারছেন না। জিকো বলেন, আমার মনে হয় না, আমি জাতীয় দলে তিন নম্বর গোলকিপার। আমার পারফরম্যান্স কেমন, অনুশীলনে কেমন করেছি সবাই দেখেছে। এছাড়া লিগে মোহামেডানসহ একাধিক দলের বিপক্ষে খেলে নিজেকে নতুন করে প্রমাণ করেছি।

এফএ/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়