শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০১:৩৭ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেফিল্ডকে ৬-০ গোলে উড়িয়ে রেকর্ড গড়লো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইটা জমিয়ে তুলতে সব কিছুই করছে আর্সেনাল। গত মাসে ওয়েস্টহ্যামকে তাদের মাঠে হারিয়েছিল ৬-০ গোলে। অ্যাওয়ে ম্যাচে বার্নলিকে হারায় ৫-০তে। এবার শেফিল্ড ইউনাইটেডের মাঠে ৬-০ গোলে হারিয়ে রেকর্ড গড়লো আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তিন অ্যাওয়ে ম্যাচে পাঁচ বা তার বেশি গোলে জয়ের ইতিহাস লেখালো মিকেল আর্তেতার দল।

ম্যাচের পঞ্চম মিনিটে মার্টিন ওডেগার্ডের গোলে শুভ সূচনা হয় আর্সেনালের। খেলার প্রথমার্ধেই স্কোর লাইন করে ৫-০। ১৩তম মিনিটে জেইডেন বোগলের আত্মঘাতী গোলে স্কোর হয় ২-০। ১৫ মিনিটে গোল করেন মার্টিনেল্লি, ২৫ মিনিটে হাভের্তজ ও ৩৯ মিনিটে ডেক্লান রাইসের গোলে আসে পঞ্চমটি।

বিরতির পর ৫৮ মিনিটে ষষ্ঠ গোলটি করেছেন বেন হোয়াইট। টানা সাত জয়ে আর্সেনালের গোল সংখ্যা দাঁড়িয়েছে ৩১টি। যা তাদের সুবিধাজনক জায়গাতেও রাখছে। বিশেষ করে শিরোপা নির্ধারণে গোল গড় বিবেচনায় নিলে এটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। বাংলা ট্রিবিউন

এখন পর্যন্ত শীর্ষস্থানে থাকা লিভারপুলের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে তারা। ২৭ ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। সমান ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। তিনে থাকা গানারদের পয়েন্ট ৬১। অ্যানফিল্ডে লিভারপুল-ম্যানসিটি ম্যাচের আগে শীর্ষস্থানে যাওয়ার সুযোগ আছে আর্সেনালের। রিপোর্ট: আহমেদ ফয়সাল

এফএ/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়