শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্বত্র বাংলা ভাষার চর্চা ও ব্যবহার নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস

রিয়াদ হাসান: [২] খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শাহাদাতের মধ্য দিয়ে আমাদের বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। এখন বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করা আমাদের দায়িত্ব। আমাদের ইতিহাস, ঐহিত্য ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে হবে।

[৩] বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে পল্টনস্থ মজলিস মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

[৪] ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলাচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল।

[৫] অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক মো. জিল্লুর রহমান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মুহাম্মদ আকবর হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণ সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মুফতি সাইফুল হক, এইচএম হুমায়ুন কবির আজাদ, সাংগঠনিক সম্পাদক মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, মুহাম্মদ সেলিম হোসাইন, মুহাম্মদ সাহাবুদ্দিন, মল্লিক মুহাম্মদ কিতাব আলী প্রমুখ।

[৬] সভায় বায়ান্নর ভাষা আন্দোলনে শাহাদাৎবরণকারীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়